ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল Logo সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত-নুরুল আমিন এমপি Logo বিশ্বমঞ্চে কপ-৩১: জলবায়ু ন্যায্যতার দাবিতে উপকূলীয় কয়রায় মানববন্ধন Logo লোহাগাড়া-সাতকানিয়া সিএনজি চালক কল্যাণ সমিতির অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন Logo অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান Logo আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী! Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারী রবিউল হাসানসহ দুইজন ইয়াবাসহ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারী রবিউল হাসান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জোকারপাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে দুই মাদক কারবারীকে আটক করে তাদের হেফাজত থেকে ১,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. রবিউল হাসান (রবিউল) এবং ঝালকাঠির নলছিটি উপজেলার জগন্নাথপুর গ্রামের বিল্লাল হাওলাদারের ছেলে মো. রানা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, রবিউল হাসানের বিরুদ্ধে এর আগে ৯টি মাদক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত রানা’র বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারী রবিউল হাসানসহ দুইজন ইয়াবাসহ গ্রেফতার

আপডেট সময় ০৩:৫১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬