ফেনীর দাগনভূঞা উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের ১০০টি পরিবারের মাঝে টিউবওয়েল বসানোর সকল সরঞ্জামসহ নতুন টিউবওয়েল বিতরণ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-এর অর্থায়নে এবং সমাজসেবক আব্দুল মান্নান মুন্নার তত্ত্বাবধানে এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় সদর ইউনিয়নের হায়াতপুর জামে মসজিদের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী ১০০ পরিবারের হাতে টিউবওয়েল ও প্রয়োজনীয় স্থাপন-সামগ্রী পাইপ, ইট, বালি, সিমেন্ট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। উপকারভোগী বিবি রহিমা বলেন, আমাদের পরিবার দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ছিল। টিউবওয়েল পাওয়ায় এখন নিরাপদ পানির ব্যবস্থা হলো। যারা এই সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন। শ্রীধরপুর এলাকার আবুল কাশেম বলেন, এটি শুধু একটি টিউবওয়েল নয়, আমাদের পরিবারের জন্য সুপেয় পানির স্থায়ী সমাধান। বিদেশি দাতা সংস্থা এবং আব্দুল মান্নান মুন্নার এই উদ্যোগ এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে আব্দুল মান্নান মুন্না বলেন, মানুষের মৌলিক প্রয়োজনের একটি হলো নিরাপদ পানি। শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের সহযোগিতায় দাগনভূঞা সদর ইউনিয়নের ১০০টি পরিবারের কাছে এই সহায়তা পৌঁছে দিতে পেরে আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ গ্রামীণ জনপদের দরিদ্র ও নি¤œআয়ের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত হলে পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকিও কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
সংবাদ শিরোনাম
আব্দুল মান্নান মুন্নার উদ্যোগে দাগনভূঞা সদর ইউনিয়নের ১০০ পরিবারে টিউবওয়েল বিতরণ
-
সুমন পাটোয়ারী (দাগনভূঞা) ফেনী - আপডেট সময় ০৩:১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- 125
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























