ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথের উদ্বোধন

উপকূলীয় উপজেলা কয়রা সদরে অবস্থিত সোনালী ব্যাংক পিএলসি শাখায় গ্রাহকসেবা আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে আধুনিক এটিএম ও সিআরএম (ক্যাশ রিসাইক্লিং মেশিন) বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। এই সেবা চালু হওয়ার ফলে গ্রাহকরা সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টাই সরাসরি টাকা উত্তোলন ও তাৎক্ষণিক জমা দেওয়ার সুবিধা পাবেন। শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় ফিতা কেটে বুথের এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি, খুলনা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ গোলাম কুদ্দুস। উদ্বোধনের আগে শাখা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত গ্রাহক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক কয়রা শাখার ব্যবস্থাপক সুশান্ত কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিজিএম মোঃ গোলাম কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মোঃ ইশরাত হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক মাষ্টার এস এম এ রউফ,সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার দিব্যেন্দু রায় ও নিহার রঞ্জন রায়, মোঃ ফরহাদ হোসেন, শিক্ষক আঃ মালেক এবং সাধারণ গ্রাহক আজগার আলী ও তহমিনা খাতুন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ গোলাম কুদ্দুস বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে সোনালী ব্যাংক উপকূলীয় অঞ্চলের প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করছে। কয়রার মতো একটি গুরুত্বপূর্ণ উপজেলায় এটিএম ও সিআরএম বুথ চালু হওয়ায় সাধারণ ব্যাংকিং ঘণ্টার বাইরেও স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবী ও সর্বস্তরের মানুষ দিনরাত নিরবচ্ছিন্ন সেবা পাবেন। অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজ, ব্যবসায়ী ও বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। আধুনিক বুথ চালুর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথের উদ্বোধন

আপডেট সময় ০৩:১৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬