ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন

সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক ও প্রেসক্লাবের সাবেক বার বার নির্বাচিত সভাপতি, সামাজিক ব্যাক্তিত্ব মোঃ জহিরুল ইসলাম লাল মিয়া’র শুভ জন্মদিন উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় পৌর পয়েন্টের অভিজাত মাহিমা পার্টি সেন্টারে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক রিয়াজ রহমানের সভাপতিত্বে ও ক্লাবের সদস্য সাংবাদিক ফারুক আহমদের পরিচালনায় জন্মদিনের অনূভতি প্রকাশ করে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া। তিনি বলেন, আমি একজন সাধারণ মানুষ হিসাবে খুবই ভাগ্যবান, কারণ মানুষ আমাকে যেভাবে ভালবাসে কি করে আমি তার প্রতিদান দেবো। প্রেসক্লাবের পক্ষ থেকে আমার জন্মদিন পালনের মাধ্যমে যে সম্মান দেয়া হয়েছে, আমি আমার সহকর্মীদের কাছে চিরকৃতজ্ঞ। আমি যতদিন বেঁচে থাকবো, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। সততা নিষ্ঠা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চাই। তিনি জগন্নাথপুরের সামাজিক সম্প্রীতি ও ঐক্য অটুট রাখতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সদস্য মোঃ আব্দুল ওয়াহিদ, সাংবাদিক ইয়াকুব মিয়া, মোহাম্মদ মঈন উদ্দিন, কালী রঞ্জন দেবনাথ, রাসেল আহমদ প্রমূখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আব্দুল মতিন। উক্ত মাহফিলে দোয়া পরিচালনা করেন, বাড়ী জগন্নাথপুর (আছিমশাহ) জামে মসজিদের খতিব ও জালালী সংঘের সভাপতি ক্বারি শাহ মোঃ শানুর আলী। দোয়া শেষে কেক ও মিষ্টি মূখ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন

আপডেট সময় ০৩:১৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬