ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হতে চায় বাংলাদেশ Logo সিপাহি-জনতার বিপ্লব : সংবাদপত্রের পাতায় সেই দিনটি Logo উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান- Logo শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি Logo গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গ্যাস সরবরাহ চারদিন বন্ধ থাকবে এমন সংবাদ বিভ্রান্তিকর : পেট্রোবাংলা Logo রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo পুলিশের জন্য কেনা হবে দাঙ্গা নিয়ন্ত্রণকারী যানসহ ৫৮৩০ বাহন Logo কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী Logo কমনওয়েলথ কাবাডিতে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা

শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধানে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে সর্বদা সচেষ্ট রয়েছে সরকার: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষা হলো জাতির মেরুদ- এবং শিশুদের ভবিষ্যৎ ভিত গড়ার মূল কারিগর হলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। বর্তমান সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষকদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে সর্বদা সচেষ্ট রয়েছে। শনিবার (১লা আগস্ট) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়ন আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। ড. মোহাম্মদ জালাল উদ্দিন আগামী প্রজন্মের উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সংসদ সদস্য ডঃ জালাল উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে এবং শিক্ষকদের পেশাগত মান ও মর্যাদা রক্ষায় এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং তাদের সুযোগ-সুবিধা বা সমস্যার সমাধান নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার গুণগত মান বাড়িয়ে একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। স্থানীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষার প্রসার ও শিক্ষকদের অধিকার রক্ষায় সংসদ সদস্যের এ ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য শিক্ষকদের অনুপ্রাণিত করবে। উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, শিক্ষক তফুরা ইয়াছমিন, আব্দুল বাতেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হতে চায় বাংলাদেশ

শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধানে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে সর্বদা সচেষ্ট রয়েছে সরকার: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

আপডেট সময় ০৩:১৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬