দ্বিতীয় ধাপে সেনবাগ উপজেলার মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়, ভোকেশনাল ও মগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে এম এ আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রবীণ পরিচালক,ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আজিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সেনবাগ থানার ওসি মোঃ আব্দুর রহিম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা কৃষি অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার পারভেজ, মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব বি.এস.সি, এম এ আলি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আতাউর রহমান কিরণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার স্থানীয় পরিচালক সাংবাদিক মোঃ হারুন। তিনি তার বক্তব্যে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকা- গুলো তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার স্থানীয় পরিচালক আব্দুর রহমান। বক্তারা সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার মানবিক ও সামাজিক কর্মকা- গুলোর প্রশংসা করেন। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন- মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক,সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার স্থানীয় পরিচালক আব্দুল মান্নান বাবলু, রফিকুল ইসলাম রবি, আলাউদ্দিন আলো, প্রবাসী হাবিবুল্লাহ, সাউথ আফ্রিকান প্রবাসী আরমান হোসেন সহ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের ছাড়া তুলে দেন। পরে সেনবাগ থানার ওসি আব্দুর রহিম সরকার বিদ্যালয়ের মাঠে একটি অর্জুন গাছের চারা রোপন করেন, এছাড়া সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব বিএসসি ও প্রবাসী কল্যাণ সংস্থার স্থানীয় পরিচালক বৃন্দ বিদ্যালয়ের মাঠে কয়েকটি ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এর আগে গত সপ্তাহে প্রথম ধাপে সেনবাগ সরকারি পাইলট হাই স্কুল হলরুমে সেনবাগ পৌর এলাকার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শতাধিক ছাত্র-ছাত্রীর হাতে গাছের চারা তুলে দিয়েছিলেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা।
সংবাদ শিরোনাম
সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে “বৃক্ষ রোপণ” কর্মসূচির অংশ হিসেবে৩শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে গাছের চারা বিতরণ
-
মোঃ হারুন (সেনবাগ) নোয়াখালী - আপডেট সময় ০৩:২৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- 163
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















