ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় নুরুইবিলে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে সুজনের মানববন্ধন

বগুড়ার নুরুইবিল এলাকায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুজন–সুশাসনের জন্য নাগরিক, বগুড়া জেলা কমিটি। শনিবার শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন সুজন বগুড়া জেলা কমিটির সভাপতি ইবনে রেজা মনুনুর রশিদ। বক্তারা বলেন, বগুড়া উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যিক কেন্দ্র হলেও এখানে একটি আধুনিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভাব দীর্ঘদিনের। জেলার নুরুইবিল এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উত্তরাঞ্চলের সার্বিক শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বক্তারা আরও বলেন, সরকারের কাছে দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসা হলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নুরুইবিলে বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন সুজন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা সানু ও আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ নুর হাবিব, সাংগঠনিক সম্পাদক শেখ মাহাবুবার রহমান, সদস্য অ্যাডভোকেট কহিনুর খানম, আব্দুল্লাহ আল মামুন, হোসনে আরা, নাজিউদ দৌলা সমাজী, মনোয়ারা বেগম, ইউসুব আলী, শিল্পী এবং সুজন শাখারিয়া ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমান মিটু। এ সময় উপস্থিত ছিলেন সুজনের সদস্য নুর মোহাম্মদ ম-ল, নুরুল ইসলাম, মাশরাফী, রাতুল, সিরাজুল ইসলাম, সিহাব, সিফাত, নাসিম, ফুয়াদ, লাবিব, আতিক, আমিনুরসহ সুজনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নুরুইবিলে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত ও কার্যকর উদ্যোগ কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নুরুইবিলে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে সুজনের মানববন্ধন

আপডেট সময় ০৩:৩১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬