ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

বনরক্ষীদের অভিযানে সুন্দরবনে আরো একটি শুঁটকি মাচা ধংস জব্দ শুঁটকি চিংড়ি, নৌকা ও মাছ ধরার জাল

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে জেলেদের মাছ ধরা থামছেই না

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে জেলেদের মাছ ধরা থামছেইনা। দুই দিনের ব্যবধানে বনরক্ষীদের অভিযানে শুক্রবার সন্ধ্যায় শেলারচর বনাঞ্চলে আরো একটি শুঁটকি মাচা (রংঘর) ধংস করা হয়েছে। জব্দ করা হয়েছে শুঁটকি চিংড়ি, নৌকা ও মাছ ধরার জাল। বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা শুক্রবার (৩১ জুলাই)  নিয়মিত টহল কালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির আওতাধীন কালামিয়া ও নারিকেলবাড়ীয়া খাল সংলগ্ন দুর্গম সুন্দরবনের মধ্যে তল্লাশী চালিয়ে বনের মধ্যে অবৈধভাবে জেলেদের বানানো শুঁটকি তৈরীর মাচা (রং ঘর) দেখতে পায়। বনরক্ষীরা মাচা (রংঘর) থেকে ২ বস্তা শুঁটকি চিংড়ি জব্দ করেন। এ ছাড়া ১টি জেলে নৌকা, ২টি টুনা জাল এবং একটি মোবাইল ফোন সেটসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করেন বনরক্ষীরা। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শুঁটকিকরণ জেলেরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা শুঁটকির মাচা ভেঙ্গে ধংস করে ফেলে। অপর দিকে, শুক্রবার বিকেলে সুন্দরবনের কোকিলমোনি টহল ফাঁড়ির কবরখালী খাল থেকে মাছধরারত ৪টি জেলে নৌকাসহ ১৫টি চর জাল জব্দ করেন বনরক্ষীরা। বনরক্ষীদের দেখতে পেয়ে নৌকায় থাকা জেলেরা লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয় বলে বনরক্ষীরা জানান। সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, বর্তমানে সুন্দরবনে তিন মাসের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারী রয়েছে। এক শ্রেণির আইন অমান্য করে জেলে বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের শেলারচরের দুর্গম বনাঞ্চলের মধ্যে অবৈধভাবে শুঁটকির মাচা (রংঘর) বানিয়ে চিংড়ি মাছ শুঁটকি করছিলো। বনরক্ষীদের অভিযানে শুঁটকির মাচা ভেঙ্গে দেওয়া হয়েছে।অপরাধীদের ধরার জন্য সুন্দরবনে টহল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

বনরক্ষীদের অভিযানে সুন্দরবনে আরো একটি শুঁটকি মাচা ধংস জব্দ শুঁটকি চিংড়ি, নৌকা ও মাছ ধরার জাল

আপডেট সময় ০৩:৩৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬