ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর
হিন্দুদের ভয় দেখিয়ে ভোটার আকৃষ্টের চেষ্টায় বিশ্ব শর্মা

মমতাকে হটাতে না পারলে রাজ্য ছিনিয়ে নেবে বাংলাদেশি মুসলমানরা

ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিন্দুত্ববাদী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তিনি রাজ্যের সম্পদ কথিত ‘বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের’ জন্য বিলিয়ে দিচ্ছেন।
তিনি বলেন, ‘‘মমতাকে ক্ষমতা থেকে সরাতে হবে, নাহলে আমরা বাংলাকে (পশ্চিমবঙ্গ) হারিয়ে ফেলব।’’
পশ্চিমবঙ্গের কালিম্পং-এ একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় চরম মুসলিম-বিদ্বেষী এই বিজেপি নেতা দাবি করেন যে, আসাম ও ত্রিপুরার বিজেপি সরকার ভারতে ‘বাংলাদেশি মুসলিমদের’ প্রবেশ রোধ করতে সক্ষম হয়েছে, অথচ পশ্চিমবঙ্গে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পুরো রাজকোষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য বরাদ্দ করেছেন। ভোটের জন্য তিনি এই মাটি বাংলাদেশি মুসলিমদের কাছে বিক্রি করে দিয়েছেন।’’
তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে গোটা পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিয়েছেন বলে অভিযোগ তোলেন ঘৃণা প্রচারক শর্মা। হিন্দুদের ভয় দেখিয়ে ভোটার আকৃষ্টের চেষ্টায় তিনি বলেন, ‘‘আমাদের মমতাকে বাংলার মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে হবে, অন্যথায় একদিন বাংলাদেশি মুসলমানরা আমাদের হাত থেকে এই রাজ্য কেড়ে নেবে।’’
বিজেপি নেতার দাবি, মমতার শাসনামলে উত্তরবঙ্গে কোনো উন্নয়ন হয়নি। তিনি সরকার পরিবর্তনের ডাক দিয়ে প্রতিশ্রুতি দেন যে, ‘‘বিজেপি একবার বাংলায় সরকার গঠন করলে, আমরা এই অঞ্চল থেকে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে লাথি মেরে বের করে দেব।’’
তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে গোর্খাল্যান্ড সমস্যার একটি সাংবিধানিক সমাধান খুঁজবে এবং গোর্খাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবে।
এরআগে কোচবিহার জেলার দিনহাটায় অন্য একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় শর্মা তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গ তোলেন। তৃণমূল তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে যে, তিনি বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িক, উস্কানিমূলক এবং বিভেদমূলক মন্তব্য করেছেন।
তিনি বলেন, তৃণমূলের এই ধরনের পদক্ষেপে তিনি ভয় পান না।
এছাড়াও বিজেপি নেতা প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং ‘আম জনতা উন্নয়ন পার্টি’র (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের বাংলায় ‘বাবরি মসজিদ’ তৈরির প্রচেষ্টার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আসামে যদি এমন কোনো চেষ্টা করা হতো, তবে তিনি কঠোর ব্যবস্থা নিতেন এবং সেই ব্যক্তিকে শ্রীঘরে (জেলে) পাঠাতেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

হিন্দুদের ভয় দেখিয়ে ভোটার আকৃষ্টের চেষ্টায় বিশ্ব শর্মা

মমতাকে হটাতে না পারলে রাজ্য ছিনিয়ে নেবে বাংলাদেশি মুসলমানরা

আপডেট সময় ০৭:৫৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬