বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর সানা মোঃ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (৩০ জুলাই) এই মনোনয়নের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয় পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেল এর নিয়োগ আদেশ বাতিলপূর্বক বাংলাদেশ সুপ্রীম কোর্টের ৮৬ জন আইনজীবীকে পুনারাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো। ব্যারিস্টার আবিদুলের হকের বাবা প্রয়াত ফজলুল হক আছপিয়া সুনামগঞ্জ ৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের একাধারে ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য,সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং জাতীয় সংসদের সাবেক হুইপ ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির দীর্ঘদিন আহ্বায়ক ও সভাপতি পদে অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য সুনামগঞ্জ শহরের ষোলঘর কাজিরপয়েন্ট আবাসিক এলাকার বাসিন্দা ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয় ছাত্র থাকা অবস্থায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ছিলেন। তিনি একাধারে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি,ঢাকা বার এসোসিয়েশন ও সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নিয়মিত সদস্য। প্রখ্যাত সিনিয়র আইনজীবী,সংবিধান ও কোম্পানী আইন বিশেষজ্ঞ ড.এম.জহির সাহেবের তত্বাবধানে তিনি সুনামের সাথে আইন পেশা শুরু করেন। পরবর্তীতে লন্ডনে “ল” গ্রাজ্যুয়েশনের সময়ে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ও বিদেশে বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন ও জনমত সৃষ্টিতে কাজ করেন। দেশে ফিরে ২০১৩ সাল থেকে জেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। সুনামগঞ্জ জেলা বিএনপির বিগত কমিটির নির্বাহী সদস্য এবং বর্তমান আহবায়ক কমিটির সদস্য হিসেবে দলের জন্য একনিষ্টভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ২০১৭ সালে দলীয় কর্মসুচি চলাকালীন সময়ে স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ বাহিনী তাকে বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গন থেকে গ্রেফতার করে। পরবর্তীতে আইনী লড়াইয়ে তিনি জেল থেকে জামিনে মুক্তি পান। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিজেকে শুধু রাজপথেই সীমাবদ্ধ না রেখে আদালত প্রাঙ্গনে সুনামগঞ্জবাসী তথা দেশের আনাচে কানাচে নির্যাতিত,নি:গৃহিত ও কারাগারে আটক থাকা বিএনপির অসংখ্য নেতাকর্মী ও সমর্থকদের আইনী সহযোগীতা প্রদানে সক্রিয় ছিলেন তিনি। ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি সুনামগঞ্জ সদর,বিশ্বম্ভরপুর,জামালগঞ্জ ও ধর্মপাশা বিএনপি ও অঙ্গ সংগঠনের রাজনৈতিক কর্মীদেরকে বিনা পয়সায় আইনী সহযোগীতা দিয়ে জেল থেকে বের করতে আইনী ভূমিকা রাখেন। ব্যারিস্টার আবিদুল হকের তখনকার সময়ের রাজনৈতিক তৎপরতা ও মামলা নিয়ে বাংলাদেশের বিখ্যাত দৈনিক ডেইলি স্টার ও ৭১ টিভিতে টকশোতে আলোচিত হয়। সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর এলাকার গণমানুষের সাথে রয়েছে রয়েছে তার আত্মার সম্পর্ক। তিনি সর্বদা জনবান্ধব ও জনসম্পৃক্ত থাকার চেষ্টা করে যাচ্ছেন। ১৯৯৬ সালে থেকে অদ্যাবধি নীরবে নিভৃতে সুনামগঞ্জ ৪ আসনের আনাচে কানাচে ঘুরে বেড়িয়েছেন। সবসময় জনগনের সুখে দু:খে পাশে থাকার চেষ্টা করছেন। বিগত ২০২২ সালের বন্যায় তিনি তার সাধ্য অনুযায়ী ত্রাণ বিতরন করেন এবং অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেন। এ সম্পর্কে তৎকালীন সময়ে স্থানীয় পত্র পত্রিকায় ব্যাপক প্রচার প্রচারণা হয় তাকে নিয়ে।
সংবাদ শিরোনাম
ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক
-
আল হেলাল সুনামগঞ্জ - আপডেট সময় ০৮:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- 140
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























