ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

নবীনগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার গুণগত মান আরও উন্নত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (০৩/০৮/২৬) নবীনগর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান-এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব আল মামুন-এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবীনগর উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারগণ উপস্থিত ছিলেন। শিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, পাঠদানের মানোন্নয়ন, শৃঙ্খলা, উপস্থিতি বৃদ্ধি এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও জনাব রাকিবুল হাসান বলেন, “একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে এবং এ ক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।” তিনি শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিজেদের বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। মতবিনিময় সভাটি নবীনগরের শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তোলার ক্ষেত্রে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উপস্থিত সকলের কাছে প্রশংসিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

নবীনগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা

আপডেট সময় ০২:২৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬