ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী! Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

খুলনায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা

মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা সোমবার খুলনা খালিশপুর সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি, সহপাঠীদের উদ্বুদ্ধকরণ এবং সুস্থ সংস্করণে যুক্ত থাকার মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। মাদকের ভয়াবহতা এবং অতিরিক্ত মোবাইল বা ইন্টারনেটের আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখা প্রয়োজন। সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা ইসলামি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মিজানুর রহমান মিজি। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা আঞ্চলের উপ-পরিচালক মো: কামরুজ্জামান, সমাজসেবক এসএম নাছিম উদ্দীন, সাবেক জেলা শিক্ষা অফিসার এ কে এস গোলাম আযম, মাসাসের নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, জেজেএসর সিনিয়র ডিরেক্টর প্রোগ্রাম এমএম চিশতী প্রমুখ বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো: মাঈনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহবায়ক এ্যাড. শেখ অলিউল ইসলাম। সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সহযোগিতায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বেকার যুবকদের কর্মসংস্থান ব্যবস্থায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সমাজসেবক শেখ আলমগীরকে সম্মাননা স্মারক ও শেখ মোয়াজ্জেম হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী!

খুলনায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা

আপডেট সময় ০২:২৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬