ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার Logo নাশকতার কোনো প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে Logo গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রুহুল কবির রিজভী Logo দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান Logo পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী Logo জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর Logo আইপিএলে ফিরছেন মোস্তাফিজ? Logo আপনি ছুটিতে থাকলেও জরুরি ই-মেইলের উত্তর যাবে নিজে থেকেই! Logo কাঠবাদামের বিকল্প হিসেবে খেতে পারেন আঁশসমৃদ্ধ ৫ খাবার Logo আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে:সিমরিন লুবাবা

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে প্রয়োজনীয় মেরামত কাজ শেষ হয়েছে এবং খুব শিগগিরই ইউনিটটি পুনরায় চালু করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। তিনি জানান, শনিবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হলে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। পরে প্রকৌশলীরা দ্রুত মেরামত কার্যক্রম সম্পন্ন করেন। সবকিছু স্বাভাবিক থাকলে অল্প সময়ের মধ্যেই ইউনিটটি পুনরায় চালু করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে। বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, ইউনিটটি বন্ধ হওয়ার আগে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল। যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে সেই উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। এদিকে কেন্দ্রের ৩ নম্বর ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে। এ ইউনিট থেকে বর্তমানে জাতীয় গ্রিডে প্রায় ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ

আপডেট সময় ০২:৩০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬