ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

লালমোহনে শহীদ নূরে আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন, মোমবাতি প্রজ্জ্বলন ও নীরবতা

ভোলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ নূরে আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন ও মোতাহার নগর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও ১ মিনিটের নীরবতা পালন করা হয়েছে। সোমবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলার গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদ নূরে আলমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ১ মিনিটের নীরবতা পালনের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা অন্তর মাতব্বর, মাইনুউদ্দিন পাটোয়ারী, হাসনাইন আহমেদ ও রাজু সহ পশ্চিম চরউমেদ ও মোতাহার নগর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, শহীদ নূরে আলম ছাত্রদলের আদর্শিক আন্দোলনের একজন অনুপ্রেরণা। তার ত্যাগ নতুন প্রজন্মকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাহস যুগিয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৩ আগস্ট ভোলায় বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত হন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নূরে আলম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

লালমোহনে শহীদ নূরে আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন, মোমবাতি প্রজ্জ্বলন ও নীরবতা

আপডেট সময় ০২:৩৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬