ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট Logo সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী Logo মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার Logo বিএনপি সব সময় ইসলামের পথে থাকে-আমান উল্লাহ আমান Logo জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির Logo তারাকান্দায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা Logo চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলো সুনামগঞ্জ জেলা বিএনপি Logo উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ Logo কালীগঞ্জে দারিদ্র্যতা হার মানাতে পারেনি রুকাইয়াকে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা

আগৈলঝাড়ায় তীব্র লোডশেডিং, চরম দুর্ভোগে জনজীবন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গত কয়েক দিন ধরে চাহিদার তুলনায় মাত্র ৩৫ থেকে ৪৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। দিন-রাতজুড়ে দফায় দফায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের অভিযোগ, দিনে যেমন বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে, তেমনি রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, ব্যবসা-বাণিজ্যে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা এবং নিত্যপ্রয়োজনীয় কাজেও বিঘœ ঘটছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত আগৈলঝাড়া উপজেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ১৩ মেগাওয়াট। অথচ এ সময়ে বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ৫ থেকে ৬ মেগাওয়াট। ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি ঘাটতি তৈরি হচ্ছে এবং বাধ্য হয়ে ব্যাপক লোডশেডিং দিতে হচ্ছে। এদিকে অফ-পিক সময়ে, অর্থাৎ রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলায় বিদ্যুতের চাহিদা থাকে প্রায় ৮ মেগাওয়াট। কিন্তু এ সময়েও সরবরাহ মিলছে মাত্র ৪ মেগাওয়াট। ফলে দিনের বেলাতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর আগৈলঝাড়া উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ বরাদ্দ পাওয়া গেলে লোডশেডিং ুল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল গ্রাহককে ধৈর্য ধারণ এবং সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান। এদিকে দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন স্থানের বর্গ ব্যক্তিগণ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

আগৈলঝাড়ায় তীব্র লোডশেডিং, চরম দুর্ভোগে জনজীবন

আপডেট সময় ০২:৩৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬