মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম ::
কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ. কুমিল্লা বার নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী আইনজীবী পরিষদের অংশগ্রহণ ঠেকাতে আবেদন, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণ সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’

খালেদার পরোয়ানা : তিন সংগঠনের বিক্ষোভের ডাক

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল

সোমবার কুমিল্লার আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই তিন সংগঠন এ কর্মসূচি ঘোষণা করে।

যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন জাগো নিউজকে বলেন, ‘ম্যাডামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’

ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দেশের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়সমূহে এবং বুধবার দেশের সব উপজেলা, পৌর ও কলেজ ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে স্বেচ্ছাসেবক দল থেকে পাঠানো অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com