মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম ::
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ঘিনালায় সেনাবাহিনী-বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ দেশ এখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,স্বাস্থ্যের কার্ডের দেশ -আমান উল্লাহ আমান কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ. কুমিল্লা বার নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী আইনজীবী পরিষদের অংশগ্রহণ ঠেকাতে আবেদন, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণ সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে বাৎসরিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ সোমবার কাপাসিয়া মডেল মসজিদ মিলনায়তনে অনাড়ম্বর পরিবেশে ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।
কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনের পরিচালনায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা শেফাউল হক, ফিনল্যান্ড বিএনপির সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হাসেম চৌধুরী, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলম।
এসময় অন্যান্যের মাঝে থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ যোবায়ের হোসেন, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা-উপজেলা বিএনপির নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ লুৎফুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, সাপ্তাহিক শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ তমিজ উদ্দিন আহমেদ খোকা, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোশারফ হোসেন মেম্বার, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হারুন অর রশিদ, রেজাউল হক কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ বদরুজ্জামান পারভেজ, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতা সাংবাদিক মীর মাসুদ করিম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ আলী হোসেন প্রমুখ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, অ্যাডভোকেট, ব্যবসায়ী, ডাক্তার, আলেম ওলামাসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম মাষ্টার। আলোচনা শেষে ইফতার পূর্ব বিশেষ দোয়া পরিচালনা করেন কাপাসিয়া মডেল মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মারুফ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com