ঢাকা ২- আসনের বিএনপির নির্বাচিত এমপি ও ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, দেশ এখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,স্বাস্থ্যের কার্ডের দেশ। ভোটের আঙ্গুলের কালি মুছার আগেই দেশের জনগন পাচ্ছেন নাগরিকের নানান সুবিধা। এতে করে দেশের জনগনের মাঝে দেখা দিয়েছে উৎসাহ, উৎফুল্ল। ঈদের আগে ফ্যামিলি কাডের টাকা পেয়ে এযেন অসহায় পরিবারের কাছে ঈদের আগে ঈদ হয়েছে। বিগত কোন সরকার তারেক রহমানের মত এত মানবিক সরকার ছিলো না। প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-২ আসনেন কালিন্দী ইউনিয়নের জনগনের মাঝে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অর্থ বছরের মানবিক সহায়তা দুঃস্থ ও গরীবদের মাঝে ১০ কেজি হারে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। কেরাণীগঞ্জ উপজেলার যুব উন্নয়ন অফিসার ও কালিন্দী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও নরুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি আমান উল্লাহ আমান আরও বলেন, জনগনের আস্থা ফিরিয়ে আনতে হবে। তাদের সাথে ভাল ব্যবহার করে সেবা দিতে হবে। নিজের সম্বন্ধে বলেন আমি এমপি হয়েছি, মানে এমন কিছু একটা হয়ে যায়নি। সবার আগে আমার কাজ মানব সেবা। রাষ্ট্রের সেবা থেকে কেউ যেন বাদ না পড়ে। তিনি আরও বলেন আমি পাচবার এমপি হয়েছি । জনগনের যে আস্থা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে ছিলো, তা বাস্তবায়ন করতে হবে। আমারা জনগনের সেবা বিশ্বাসী। আমরা জনগনের এমপি। এসময় অনান্যদের উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, বিএনপি নেতা খোরশেদ, মেহেবুব, আতাউর রহমান মনিক, কেরাণীগঞ্জ উপজেলা মডেল যুবদলের আহবায়ক আসাদুজ্জামান রিপন প্রমূখ।