রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিপিএলের ধারাভাষ্যে চমক, আসছেন এমব্রোস-রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নাই। প্রতি আসরে নানা কারণে সমালোচনার মুখে পড়তে হয় আয়োজকদের। তবে এবার ভিন্ন কিছুর চেষ্টা করছে বিসিবি। আগেই জানা গিয়েছিল, এবার সম্প্রচার মানে উন্নতি আনতে চায় তারা। এবার দেখা গেল তার খানিকটা রূপরেখাও। ধারাভাষ্য প্যানেল দিয়েই যার শুরু।
আসন্ন মৌসুমের জন্য ধারাভাষ্য প্যানেল প্রকাশ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। বেশ বড়সড় চমকই রেখেছে বিসিবি। যেখানে আছেন কিংবদন্তি স্যার কার্টলি এমব্রোস ও রমিজ রাজাও! সব মিলিয়ে চারজন স্থানীয় ধারাভাষ্যকারের সাথে যুক্ত হবেন পাঁচজন বিদেশী। গত মঙ্গলবার রাতে বিপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে নয় সদস্যের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করে। যেখানে বাংলাদেশের অন্যতম আইকনিক আতহার আলি খানের সাথে আছেন শামীম আশরাফ চৌধুরী ও মাজহার উদ্দিন অমি ও সময়ের আলোচিত মুখ সমন্বয় ঘোষ। সকলেরই আগেও বিপিএলে ধারাভাষ্য দেয়ার অভিজ্ঞতা আছে।
কিংবদন্তি ফাস্ট বোলার কার্টলি অ্যামব্রোস গত আসরেও এসেছিলেন, এবারো তিনি প্রস্তুত বিপিএল রাঙাতে! তবে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার, পিসিবি প্রধান খ্যাতিমান ধারাভাষ্যকার রমিজ রাজা এবারই প্রথম আসছেন সুরের মূর্ছনায় বিপিএল মাতাতে। আছেন আরো এক পাকিস্তানি, আমির সোহেল। তিনি অবশ্য গত আসরেও এসেছিলেন। তাছাড়া দক্ষিণ আফ্রিকার হিলটন ডিওন অ্যাকারম্যান ও শ্রীলঙ্কার আইকনিক রাসেল আরনোল্ডকেও এবারের বিপিএলে দেখা যাবে নিয়মিত।
উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারী শুক্রবার মাঠে গড়াবে এবারের বিপিএল। এই আসরকে দিয়ে আগের সব আসরকে ছাড়িয়ে যেতে চায় বাংলাদেশ। শুক্রবার উদ্বোধনী ম্যাচে বেলা ২টা ৩০ মিনিটে মাঠে নামার কথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার। আর দ্বিতীয় ম্যাচের দুই দল আগের আসরের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
২০২৪ বিপিএলের ধারাভাষ্য প্যানেল: রমিজ রাজা, এইচডি অ্যাকারম্যান, স্যার কার্টলি অ্যামব্রোস, রাসেল আরনোল্ড, আমির সোহেল, আতহার আলি খান, শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ এবং মাজহার উদ্দীন অমি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com