ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত জমি দখলদারদের কবল থেকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল দশটার ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। নগরীর ২৭ নম্বর ওয়ার্ডসহ সর্বস্তরের বরিশালবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশে প্রধানঅতিথির বক্তব্যে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন বলেন, আমাদের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালে বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডস্থ সোনামিয়ার পুল এলাকার ডেফুলিয়া মৌজায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য ভিত্তিপ্রস্থর উদ্বোধন করে গাছ রোপন করেছেন। তিনি আরও বলেছেন, পরবর্তী সরকারের সময় বিশ্ববিদ্যালয় অন্যত্র প্রতিষ্ঠার পর ওই ৫০ একর সরকারি খাস জমি ভূমিদস্যু ও দখলবাজরা বিভিন্ন কৌশলে দখল করে নেয়। দখলকারীরা বেগম জিয়ার উদ্বোধনী ফলক ভেঙে ফেলে। তিনি (নাসরীন) বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত জমি দখলদারদের কবল থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শিক্ষক মো. আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, দুলাল গাজী, সাঈদ খোকন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক টিপু নেগাবান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ২৭ নাম্বার ওয়ার্ড বিএনপির নেতা মৌজে আলী সিকদার, শাহে আলম, দুলাল কাজী, সরোয়ার হোসেন সিকদার, মামুন হোসেন, রেফাজুল ইসলাম, সাগর হোসেন, মোবারক আলী হাওলাদার, জসিম উদ্দিন, জিকু ইসলাম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৩:০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬