দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামীলীগের মত তা হবেনা। এদের চিনে রাখুন। আওয়ামীলীগ সরকার পাহাড় সমান দুর্নীতির কারনে ২০২৪ সালের ৫ আগষ্ট সৃষ্টি হয়েছিল। যার কারনে কোটি কোটি জনগন রাস্তায় নেমে আন্দোলন করেছিল। আন্দোলনের তোপের মুখে ফ্যাস্টিট শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামীলীগের নৈরাজ্য প্রতিহত করতে হবে। দলের মধ্যে এখন কোন বিভেদ করা যাবেনা। আমাদের পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন ও বুদ্ধিজীবিরা আমাদের ডাকে সারা দিয়েছে। তারা আমাদের সাথে মিলে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামীলীগের নৈরাজ্য প্রতিহত করবে। গোপালগঞ্জে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামীলীগ যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তারা এই নৈরাজ্য সারাদেশে সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা প্রতিহত করা হয়েছে। গতকাল রোববার দুপুরে আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদার) জহির উদ্দিন স্বপন এমপি। উপজেলা পরিষদ হলরুমে আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহবায়ক শিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, মহিলাদল নেত্রী নয়ন খানম, ফারহানা আক্তার, ছাত্রদল আহবায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লা, যুগ্ম-আহবায়ক আবু বকর ছিদ্দিক, যুবদল নেতা সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত বিশ্বাস সহ প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ ৫ ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।
সংবাদ শিরোনাম
আগৈলঝাড়ায় বিএনপি’র বিশেষ বর্ধিত সভা
-
সাইফুল মৃধা আগৈলঝাড়া - আপডেট সময় ০২:০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















