ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা Logo জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জন আমরণ অনশনে Logo খাল খনন নামে ৩০ লাখ টাকার বিল তুলে নেওয়ার অভিযোগ Logo অফিস বন্ধ করে সদস্যদের তিন কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন সমিতির সভাপতি Logo টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাঁজা সেবনে ১ মাস, ইয়াবা সেবনে ৩ মাসের কারাদন্ড Logo গাইবান্ধায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন Logo কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ Logo তাড়াশে অতিরিক্ত টাকা দিলেই মিলছে গুদামজাত সার Logo ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান Logo ৯ প্রতারক গ্রেফতার, উদ্ধার নগদ টাকা-২০ সিম-১১ মোবাইল

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

  •  শাহ বুলবুল:
  • আপডেট সময় ০৬:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • 25

‘নতুন যুগের নতুন প্রাণ, নতুন যুগের আহবান’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলেন রাজধানীর মিরপুরে অবিস্থত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ। সকাল থেকেই নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ। স্কুল পেরিয়ে কলেজ জীবনে পা রাখা, রঙিন স্বপ্নের সূচনা দিনে সৃষ্টি হয় এক প্রাণবন্ত আবহ। স্বপ্নের ক্যাম্পাস বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে আগত নবীনদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনায় বরণ করা হয়। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর আয়োজন করা হয় বিশেষ পরিচিতি সভার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির প্রতিষ্ঠাতা ও গভর্নিংবডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। কলেজের রেক্টর তরুণ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ মি. সুশীল চাকমা। উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন গভর্নিংবডির শিক্ষক প্রতিনিধি জাকিদুল ইসলাম বাচ্চু, মোস্তাকিয়া মাহমুদা পারভীন। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন সিনিয়র প্রভাষক ড. অমর কান্তি চাকমা এবং স্কুল শাখার সিনিয়র শিক্ষিকা রেলী চাকমা প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো বক্তব্যের শুরুতে কলেজ জীবনের সূচনায় প্রথম পছন্দ হিসেবে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজকে বেছে নেওয়ায় নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থায় উচ্চমাধ্যমিক পর্যায় হলো জীবন গড়ার সন্ধিক্ষণ। এখানে পড়ালেখার পরিধি যেমন তুলনামূলকভাবে বড় তেমনি দায়িত্ববোধও অনেক বেশি।’ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর ভাষায়, ধারাবাহিক অনুশীলনই সাফল্যের অন্যতম চাবিকাঠি যা মেধা ও মননে ধারণ করতে হবে তবেই সফল হবে শিক্ষাজীবন।
নবীনদের আগমনকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত প্রাণবন্ত পরিচিতি সভার সঞ্চালনায় ছিলেন সিনিয়র প্রভাষক রতন কুমার ধর এবং মরিয়ম জামিলা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক মুনীব মাহমুদ, মফিজুল ইসলাম এবং প্রভাষক মতিয়া খান। পরিচিতি সভার মাল্টিমিডিয়া উপস্থাপনায় ছিলেন স্কুল শাখার শিক্ষিকা মানকুমারী চাকমা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬