একটি যুক্তিবাদী সমাজ গড়ার প্রত্যায়কে বুকে ধারণ করে ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে। প্রতিযোগিতার আয়োজক ছিলেন মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাব। বাংলা ও ইংরেজি ভাষায়, দুই পর্বে অনুষ্ঠিত ক্ষুরধার যুক্তি ও পাল্টা যুক্তির এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নবম ও দ্বাদশ শ্রেণির ছয়শোর অধিক ছাত্রছাত্রী। ১৯ নভেম্বর, উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার নান্দনিক এই আয়োজন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.), উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম এবং সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি শরীফুল আলম সুমন। বাংলা ও ইংরেজি ভাষায় অনুষ্ঠিত ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মাইলস্টোন কলেজের পরিচালক (শিক্ষা) ও ডিবেটিং ক্লাবের মডারেটর মোহাম্মদ শাফায়েত উদ্দিন।
প্রতিযোগিতার শেষাংশে চ্যাম্পিয়ন দল ও সেরা বিতার্কিকদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং সম্মানিত বিচারক শরীফুল আলম সুমন।
প্রধান অতিথির বক্তব্যে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘বিতর্ক হলো একটি জীবনদর্শন যা আমাদের যুক্তির আলোকে বিশ্লেষণ, সহিষ্ণুতা এবং অন্যের মতামতকে শ্রদ্ধা করতে শেখায়।’ তিনি অংশগ্রহণকারী সকল বিতার্কিকদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বলেন ‘তোমরা প্রত্যেকেই অবশ্যই যুক্তিবাদী ও মানবিক হবে এবং দেশের কল্যাণে নিজেকে যোগ্য করে গড়ে তোলবে।’
সংবাদ শিরোনাম
মাইলস্টোন কলেজে ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
-
শাহ বুলবুল: - আপডেট সময় ০৬:৩১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























