বর্ণিল ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে ঢাকা ইমপিরিয়াল কলেজের একাদশ শ্রেণির ৩২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নতুন শিক্ষাবর্ষের ১ হাজার ৪০০ শিক্ষার্থীকে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ।
১২ নভেম্বর, রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারের হেলমেট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আরিফ আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নবীনবরণ-২০২৬-এর আহ্বায়ক ও কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা। এ ছাড়া বক্তব্য দেন কলেজ গভর্নিং বডির সদস্য শ্রী স্বদেশ রঞ্জন সাহা, এফসিএ, এফসিএস প্রমুখ।অনুষ্ঠানে কলেজের সাংস্কৃতিক ক্লাব ‘নন্দন কানন’-এর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। নবীনবরণের বিশেষ আকর্ষণ হিসেবে জনপ্রিয় ব্যান্ড তারকা ‘ডি রকস্টার শুভ’-এর মিউজিক্যাল শোর আয়োজন করা হয়।
সংবাদ শিরোনাম
ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত
-
শাহ বুলবুল: - আপডেট সময় ০৬:৫৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























