ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

জলবায়ু অর্থায়নের পরিকল্পনার অভাবে অনিশ্চয়তায় উন্নয়নশীল দেশগুলো

জলবায়ু পরিবর্তনের প্রভাব সামাল দেওয়া এবং পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তুলতে উন্নয়নশীল দেশগুলোকে কীভাবে ও কতটুকু অর্থ সহায়তা দেওয়া হবে, তার নতুন পরিকল্পনা এখনো জানায়নি বেশ কয়েকটি ধনী দেশ। অর্থের এই নিশ্চয়তা না থাকায় ভুক্তভোগী দেশগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাতে পারছে না, পাশাপাশি বেসরকারি বিনিয়োগ টানতেও হিমশিম খাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে শিল্পোন্নত দেশগুলোর সরকার থেকে বছরে ৩০০ বিলিয়ন ডলার এবং অন্যান্য উৎস থেকে প্রায় ১ লাখ কোটি ডলার পাওয়ার কথা উন্নয়নশীল দেশগুলোর। চরম আবহাওয়ার প্রভাব মোকাবিলা ও কম কার্বন নিঃসরণভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের জন্য এ অর্থ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।গার্ডিয়ানের হাতে আসা ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিল (এনআরডিসি) ও থিংকট্যাংক ইথ্রি-জিরোর বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৪ সালের কপ-২৯ সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোকে বছরে ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু সহায়তা দেওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তা পূরণের পথে এগোচ্ছে ধনী দেশগুলো। বিশ্লেষণ অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ ধনী দেশগুলো বছরে প্রায় ২২৯ বিলিয়ন ডলার দিতে পারবে। এর মধ্যে প্রায় ১৮৫ বিলিয়ন ডলার আসবে বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলো থেকে। এনআরডিসির আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক জো থোয়েটস গার্ডিয়ানকে বলেন, ‘দেশগুলো জলবায়ু অর্থায়নের লক্ষ্যমাত্রা পূরণের ভালো অবস্থানে থাকলেও এ বিষয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলছে না। ইউরোপীয় ইউনিয়ন বছরে প্রায় ৩৬ বিলিয়ন ডলার সহায়তা অব্যাহত রাখলে এবং যুক্তরাজ্য, কানাডা ও কয়েকটি ছোট দেশের প্রতিশ্রুতি হিসাব করলেও লক্ষ্যমাত্রা পূরণে ঘাটতি থাকবে প্রায় ৭ বিলিয়ন ডলার।
থোয়েটসের মতে, হোয়াইট হাউসে অন্য কোনো প্রেসিডেন্ট এলে যুক্তরাষ্ট্র এ ঘাটতির কিছু অংশ পূরণ করতে পারে। জাপান ও অস্ট্রেলিয়াও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। দেশ দুটি এখনো জলবায়ু অর্থায়নের নতুন লক্ষ্যমাত্রা প্রকাশ করেনি। অন্যদিকে, থিংকট্যাংক কার্বন ব্রিফের বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমান প্রতিশ্রুতির মেয়াদ শেষ হওয়ার পর নতুন অর্থায়ন না এলে ধনী দেশগুলো থেকে উন্নয়নশীল দেশগুলোর দ্বিপক্ষীয় জলবায়ু সহায়তা ৭০ শতাংশ কমে যেতে পারে।তবে থোয়েটস বলেন, ‘দেশগুলো শিগগিরই নতুন প্রতিশ্রুতি দেবে, এমন পরিস্থিতির আশঙ্কা কম। এ বিষয়ে ধনী দেশগুলোর নীরবতা দুঃখজনক। তারা নতুন অর্থায়নের বিষয়ে প্রকাশ্যে কথা বললে উন্নয়নশীল দেশগুলোর জোট জি৭৭ আশ্বস্ত হতো।তুরস্কের আনতালিয়ায় সোমবার শুরু হওয়া কপ-৩১ সম্মেলনেও জলবায়ু অর্থায়ন অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। সম্মেলনের সভাপতিত্ব করছে অস্ট্রেলিয়া। তুরস্ক ও অস্ট্রেলিয়ার মধ্যে সভাপতিত্ব নিয়ে প্রতিদ্বন্দ্বিতার পর সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়।গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি উন্নয়নশীল দেশ আগের জলবায়ু অর্থায়নসংক্রান্ত সিদ্ধান্তগুলো আবার আলোচনায় তুলতে চায়। তাদের আশঙ্কা, ভবিষ্যতে অর্থায়ন কমে যেতে পারে। ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি বড় দেশ এখনো তাদের নতুন অর্থায়ন লক্ষ্যমাত্রা প্রকাশ করেনি। অস্ট্রেলিয়ার মতো কোনো উন্নত দেশের কপ সম্মেলনের আয়োজক হয়েও জলবায়ু অর্থায়নের নতুন পরিকল্পনা না জানানোকে অস্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এদিকে, ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের চাপের মুখে বিশ্বব্যাংক চলতি বছর তাদের আনুষ্ঠানিক জলবায়ু অর্থায়ন লক্ষ্যমাত্রা থেকে সরে এসেছে। তবে জলবায়ুসংশ্লিষ্ট প্রকল্পে বছরে কয়েক হাজার কোটি ডলার অর্থায়ন অব্যাহত রাখবে ব্যাংকটি। যুক্তরাজ্যও এ বছর জলবায়ু অর্থায়ন কমিয়েছে। ফ্রান্সের উন্নয়ন সংস্থা এএফডি জানিয়েছে, ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত তারা বছরে ৬ বিলিয়ন ইউরো জলবায়ু অর্থায়ন এবং জীববৈচিত্র্য রক্ষায় ৮০০ মিলিয়ন ইউরো দেবে। জাপানও জানিয়েছে, নতুন কোনো অর্থায়ন প্রতিশ্রুতি ঘোষণা না করলেও প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা অব্যাহত রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

জলবায়ু অর্থায়নের পরিকল্পনার অভাবে অনিশ্চয়তায় উন্নয়নশীল দেশগুলো

আপডেট সময় ১১:২২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬