ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী Logo তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে : বিরোধীদলীয় নেতা Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল Logo সবজি চাষে রংপুরের নারী উদ্যোক্তা সেলিনার বাজিমাত Logo অর্থ ছাড়ের অভাবে থমকে আছে সুন্দরবনঘেঁষা কয়রা পর্যটন কেন্দ্রের নির্মাণ Logo ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ Logo মিরসরাইয়ে ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়েছে উদ্যোক্তা সোহেল Logo পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয়, পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম Logo এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ১১ বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় ছাত্রীদের পেছনে ফেলে এগিয়ে গেছেন ছাত্ররা। এ বছর মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী। সে হিসাবে জিপিএ-৫ অর্জনে ছেলেরা মেয়েদের চেয়ে ৬৪২ জন এগিয়ে রয়েছেন। গতকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১৮ হাজার ১৫৫ জন ছাত্র এবং ১৭ হাজার ৭৯৩ জন ছাত্রী। এ দুই শ্রেণির শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির ব্যবধান ৩৬২ জন। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে ছাত্র ২ হাজার ২৮ জন এবং ছাত্রী ১ হাজার ২২২ জন। এ বোর্ডেও জিপিএ-৫ অর্জনে ছাত্ররা এগিয়ে রয়েছেন। তবে কারিগরি শিক্ষা বোর্ডে চিত্রটি ভিন্ন। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন মোট ৮৮৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৭০৬ জন ছাত্রী এবং ১৮০ জন ছাত্র। অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ অর্জনে ছাত্রদের তুলনায় ৫২৬ জন বেশি ছাত্রী এগিয়ে রয়েছেন। সব মিলিয়ে সাধারণ ও মাদরাসা শিক্ষা বোর্ডে ছেলেদের এগিয়ে থাকার বিপরীতে কারিগরি শিক্ষা বোর্ডে মেয়েদের উল্লেখযোগ্য সাফল্য দেখা গেছে। তবে ১১টি শিক্ষা বোর্ডের সম্মিলিত হিসাবে জিপিএ-৫ অর্জনে ছাত্ররাই এগিয়ে রয়েছেন।এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সামগ্রিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।পরীক্ষায় অংশগ্রহণের সংখ্যায় অবশ্য ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে ছিলেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নেন। কিন্তু জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছেলেদের এগিয়ে থাকা ফলাফলে ভিন্ন চিত্র তুলে ধরেছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, পরীক্ষায় অংশগ্রহণের সংখ্যা এবং জিপিএ-৫ অর্জনের সংখ্যার মধ্যে পার্থক্য থাকায় ফলাফল বিশ্লেষণে আরও কিছু বিষয় বিবেচনা করা প্রয়োজন। বিশেষ করে ছাত্র ও ছাত্রীদের মোট পরীক্ষার্থীর অনুপাতে জিপিএ-৫ অর্জনের হার, বিভাগভিত্তিক ফলাফল এবং শিক্ষা বোর্ডের পার্থক্য পর্যালোচনা করলে প্রকৃত সাফল্যের চিত্র স্পষ্ট হবে। এবারের ফলাফলে কারিগরি শিক্ষায় মেয়েদের জিপিএ-৫ অর্জনে এগিয়ে থাকা বিশেষভাবে উল্লেখযোগ্য। একই সঙ্গে সামগ্রিক ফলে ছেলেদের এগিয়ে থাকার বিষয়টিও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের ফলাফল ও অংশগ্রহণের ধরন বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী

এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে

আপডেট সময় ০৮:২৭:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬