ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তারেক রহমানের বক্তব্য নিয়ে মন্তব্য করতে চায় না ভারত: জয়সওয়াল Logo চীনা পেকিন হাঁস পালন করে দিনাজপুরের গ্রামীণ নারীরা এখন স্বাবলম্বী Logo সশস্ত্র বাহিনী দিবস আজ Logo বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী Logo দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি Logo স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত: বিরোধীদলীয় নেতা Logo জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি : রাষ্ট্রপতি Logo মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার জন্য ক্ষতিপূরণ দিতে হবে: খলিলুর Logo ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর

বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী

  • এইচ.এম আসলাম:
  • আপডেট সময় ১০:৩২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • 3

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামীর বিশ্বকে যারা নেতৃত্ব দিতে পারবে এমন যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। তাই আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে পাওয়া ধারণা ও জ্ঞানকে শিক্ষার বাস্তব উন্নয়নে কাজে লাগানোর বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে সবাইকে।
গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমি-এন্যুয়াল মিটিং ২০২৬ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের ১৫ থেকে ৩০ বছর বয়সি প্রায় পাঁচ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে যাদের শিক্ষা ও মেধা বিকাশের বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে করছে। বর্তমানে বিশাল তরুণ জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে যার যথাযথ শিক্ষাদানের মাধ্যমে তাদের দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। সে লক্ষ্যে সরকার শিক্ষার আধুনিকায়নে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা,মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ এবং তথ্য-প্রযুক্তির সংযোজনের পরিকল্পনা নিয়ে কাজ করছে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের ট্রেজারার ড. মো. সবুর খানসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস-চ্যান্সেলর, শিক্ষাবিদ, শিক্ষাখাত সংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তিবর্গ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের বক্তব্য নিয়ে মন্তব্য করতে চায় না ভারত: জয়সওয়াল

বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১০:৩২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬