ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

ভারতে সাহাবিদের প্রথম আগমন

নবুয়ত লাভের পর রাসুলুল্লাহ (সা.) আরব উপদ্বীপের কাফির, মুশরিক, ইহুদি ও খ্রিস্টান সব ধর্মীয় সম্প্রদায়ের চরম বিরোধিতার মুখোমুখি হন। তাঁর প্রধান প্রচেষ্টা ছিল এসব মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসা।
আল্লাহর অসীম অনুগ্রহ এবং তাঁর ২৩ বছরের অবিরাম চেষ্টায় পুরো আরব উপদ্বীপে ইসলামের আলো ছড়িয়ে পড়ে।
তাঁরা শুধু ইসলামের ছায়াতলে আশ্রয় নেননি, বরং নবীজি (সা.)-এর বরকতময় সান্নিধ্য এবং শিক্ষায় মুসলিম উম্মাহর জন্য আদর্শ মানুষে পরিণত হয়েছেন। তাঁরা রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শকে এমনভাবে ধারণ করেছিলেন যে স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে তাঁদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। মহানবী (সা.) পৃথিবী থেকে বিদায় গ্রহণের পর তাঁরা দ্বিনের প্রচার ও প্রসারকে নিজেদের মিশন হিসেবে গ্রহণ করেন।
তাঁরা সমগ্র পৃথিবীর সামনে ইসলামের সুমহান পতাকাকে সমুন্নত করেন।
রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক (রা.) মুসলিম জাহানের খলিফা মনোনীত হন, কিন্তু সংক্ষিপ্ত শাসনকালে তাঁকে মুরতাদদের ফিতনার মতো ভয়ানক সংকট মোকাবেলা করতে হয়েছিল। ফলে তিনি ভারতীয় উপমহাদেশের প্রতি মনোযোগ দিতে পারেননি। আবু বকর (রা.)-এর পর মুসলিম জাহানের খলিফা হন ওমর ইবনুল খাত্তাব (রা.)। এর আগে অভ্যন্তরীণ সংকট কেটে যাওয়ায় তিনি আরব দুনিয়ার বাইরে ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। তাঁর শাসনামলে ইসলামের বার্তা ও বিজয় নিশান দূর-দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে।
ওমর ইবনুল খাত্তাব (রা.) খলিফা মনোনীত হওয়ার পর ১৫ হিজরিতে উসমান ইবনে আবুল আস (রা.)-কে বাহরাইন ও আম্মানের প্রশাসক নিযুক্ত করেন। উসমান (রা.) নিজের ভাই হাকাম বিন আবুল আস (রা.)-কে সেনাপতি নিযুক্ত করে ভারতবর্ষের বন্দরনগরী থানাহ ও ভুরুচের উদ্দেশে প্রেরণ করেন। অপর ভাই মুগিরা বিন আবুল আস (রা.)-এর নেতৃত্বে আরেকটি বাহিনী ডাভেলের (করাচি) উদ্দেশে পাঠান।
তবে এগুলো ছিল বিচ্ছিন্ন সংঘাতের মতো। নিয়মতান্ত্রিক কোনো সামরিক অভিযান ছিল না। ফলে ইতিহাস গ্রন্থগুলোতে এর বিবরণ পাওয়া যায় না। এ ছাড়া ইতিহাসের বিভিন্ন বর্ণনায় মাকরান, কিরমান, রণ, বেলুচিস্তান, লসবিলা, মুলতান, লাহোরসহ ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে সাহাবিদের পদচারণের বর্ণনা পাওয়া যায়।
ভারতবর্ষে আগমনকারী সাহাবি ও তাবেঈদের সংখ্যা
আল্লামা কাজি মুহাম্মদ আতহার মোবারকপুরী (রহ.)-এর গবেষণা অনুযায়ী ভারতীয় উপমহাদেশে ১৭ জন সাহাবির আগমন ঘটেছে। আধুনিক যুগের ইতিহাস গবেষক মুহাম্মদ ইসহাক ভাট্টির গবেষণা অনুযায়ী ভারতে আগমনকারী সাহাবিদের সংখ্যা ২৫। কাজি আতহার মোবারকপুরী (রহ.) তাবেঈদের সংখ্যাও উল্লেখ করেছেন। মুহাম্মদ ইসহাক ভাট্টি বলেছেন, ভারতে ৪২ জন তাবেঈ এবং ১৮ জন তাবে-তাবেঈর আগমন হয়েছিল। (বিস্তারিত দেখুন : খেলাফতে রাশেদা আওয়ার হিন্দুস্তান ও বিররে মে ইসলাম কে আউয়ালিন নুকুশ)
কাজি আতহার মোবারকপুরী (রহ.)-এর গবেষণা অনুসারে নিম্নোক্ত সাহাবিরা ভারতবর্ষে আগমন করেছিলেন। তাঁরা হলেন—১. হাকাম বিন আবুল আস (রা.), ২. হাকাম বিন আমর সালাবি গিফারি (রা.), ৩. খিররিত বিন রাশেদ নাজি সামি (রা.), ৪. রুবাই বিন জিয়াদ হারেসি (রা.), ৫. সিনান বিন সালামা হাজালি (রা.), ৬. সাহাল বিন আদি খাজরাজি আনসারি (রা.), ৭. সাহহার বিন আব্বাস আবদি (রা.), ৮. আসেম বিন আমর তামিমি (রা.), ৯. আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন ইতবান আনসারি (রা.), ১০. আবদুল্লাহ বিন উমায়ের আশজায়ি (রা.), ১১. আবদুর রহমান বিন সামুরা কুরাশি (রা.), ১২. উবায়দুল্লাহ বিন মা’মার কুরাশি তাইমি (রা.), ১৩. উসমান বিন আবুল আস সাকাফি (রা.), ১৪. উমায়ের বিন উসমান বিন সাআদ (রা.), ১৫. মুজাশি বিন মাসউদ সালামি (রা.), ১৬. মুগিরা বিন আবুল আস সাকাফি (রা.), ১৭. মুনজির বিন জারুদ আবদি (রা.)। (খেলাফতে রাশেদা আওয়ার হিন্দুস্তান)
উল্লিখিত নামগুলোর বাইরে ঐতিহাসিক মুহাম্মদ ইসহাক ভাট্টি ভারতে আগমনকারী আরো যেসব সাহাবির নাম উল্লেখ করেছেন। তাঁরা হলেন—১৮. শিহাব বিন মুখারিক বিন শিহাব তামিমি (রা.), ১৯. নুসাইর বিন দাইসুম বিন সাউর ইজলি (রা.), ২০. হাকিম বিন জাবালাহ আসাদি (রা.), ২১. কুলাইব আবু ওয়াইল (রা.), ২২. মুহাল্লাব বিন আবু সাফরা আজদি আতেকি (রা.), ২৩. আবদুল্লাহ বিন সাউয়ার আবদি (রা.), ২৪. ইয়াসির বিন সাউয়ার আবদি (রা.), ২৫. আবদুল্লাহ সুওয়াইদ তামিমি (রা.)। অবশ্য এদের ভেতর কারো কারো ব্যাপারে এই বিতর্ক রয়েছে যে তারা সাহাবি নাকি তাবেঈ। (বিররে মে ইসলাম কে আউয়ালিন নুকুশ)
ভারতে আগমনকারী তাবেঈ
ঐতিহাসিক মুহাম্মদ ইসহাক ভাট্টির বর্ণনা অনুসারে ভারতে আগমনকারী ৪২ জন তাবেঈ হলেন—
১. সাগির ইবনে জাআর (রহ.), ২. হারিস বাইলামানি (রহ.), ৩. হাকিম ইবনে জাবালা (রহ.), ৪. হাসান ইবনে আবুল হাসান ইয়াসার বাসরি (রহ.), ৫. সাঈদ ইবনে হিশাম আনসারি (রহ.), ৬. সাঈদ ইবনে কিন্দিয়া কুশাইরি (রহ.), ৭. শিহাব ইবনে মুখারিক তামিমি (রহ.), ৮. সাইফি ইবনে ফুসাইল শাইবানি (রহ.), ৯. নুসাইর ইবনে ওয়াসিম ইজলি (রহ.), ১০. ইবনে উসাইদ ইবনে আখনাস (রহ.), ১১. আবু শাইবা জাওহারি (রহ.), ১২. হাতিম ইবনে কুবাইসা (রহ.), ১৩. রাশিদ ইবনে আমর জাদিদি (রহ.), ১৪. জায়েদা বিন উমাইর আত-তায়ি (রহ.), ১৫. জিয়াদ ইবনে হাওয়ারি আম্মি (রহ.), ১৬. আবু কায়েস জিয়াদ ইবনে রাবাহ কায়সি বাসরি (রহ.), ১৭. হাকাম ইবনে আওয়ানা কালবি (রহ.), ১৮. মুয়াবিয়া ইবনে কুররাহ মুজানি বাসরি (রহ.), ১৯. মাকহুল ইবনে আবদুল্লাহ সিন্দি (রহ.), ২০. আবদুর রহমান ইবনে আব্বাস (রহ.), ২১. আবদুর রহমান সিন্দি (রহ.),
২২. কুতুন ইবনে মুদরিক কিলাবি (রহ.), ২৩. কায়েস ইবনে সালাবা (রহ.), ২৪. কামস ইবনে হাসান বাসরি (রহ.), ২৫. ইয়াজিদ ইবনে আবি কাবশাহ সাকসাকি দিমাশকি (রহ.), ২৬. মুসা সাইলানি (রহ.), ২৭. মুসা ইবনে ইয়াকুব সাকাফি (রহ.), ২৮. আবদুর রহমান কিন্দি (রহ.), ২৯. আবদুর রহমান বাইলামানি (রহ.), ৩০. ওমর ইবনে উবাইদুল্লাহ কুরাশি তাইমি (রহ.), ৩১. শিমার ইবনে আতিয়্যাহ আসাদি (রহ.), ৩২. সাঈদ ইবনে আসলাম কিলাবি (রহ.), ৩৩. হুবাব ইবনে ফাজালাহ জুহলি (রহ.), ৩৪. আবদুর রহমান ইবনে আবদুল্লাহ কাউআশি (রহ.), ৩৫. হারিস ইবনে মুররাহ আবদি (রহ.), ৩৬. আইয়ুব ইবনে জায়িদ হিলালি (রহ.), ৩৭. হুরাই ইবনে হুরাই বাহেলি (রহ.), ৩৮. ইবাদ ইবনে জিয়াদ উমাবি (রহ.), ৩৯. ইয়াজিদ ইবনে মুফাররিগ হিময়ারি (রহ.), ৪০. রাবি ইবনে সুবাইহ সু’দা বসরি (রহ.), ৪১. মুজাআহ ইবনে সি’র তামিমি (রহ.), ৪২. আতিয়্যাহ ইবনে সাআদ আউফি (রহ.), ৪৩. আবু সালামা জুত্তি (রহ.), ৪৪. মুহাম্মদ ইবনে কাসিম সাকাফি (রহ.)। (বিররে মে ইসলাম কে আউয়ালিন নুকুশ)
যদিও ঐতিহাসিকভাবে উল্লিখিত ব্যক্তিদের কারো কারো ব্যাপারে সাহাবি ও তাবেঈ হওয়ার ব্যাপারে এবং তাঁরা ভারতবর্ষে আগমন করেছেন কি না তা নিয়ে বিতর্ক আছে। তবে এ বিষয়ে নিশ্চয়ই কোনো বিতর্ক নেই যে ভারতবর্ষে বহুসংখ্যক সাহাবি ও তাবেঈর আগমন ঘটেছিল। আল্লাহ তাঁদের সবাইকে উত্তম প্রতিদান দিন। আমিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

ভারতে সাহাবিদের প্রথম আগমন

আপডেট সময় ০৮:২৬:১২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬