ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত Logo শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩২তম সভা অনুষ্ঠিত Logo জনতা ব্যাংক পিএলসি’র ৯০৭তম বোর্ড সভা Logo সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ Logo জলবায়ু অর্থায়নের পরিকল্পনার অভাবে অনিশ্চয়তায় উন্নয়নশীল দেশগুলো Logo কদর বাড়ছে নাটোরের আড়াইশ বছরের কাঁচাগোল্লার, যাচ্ছে বিদেশেও Logo রোপা আমনের অধিক উৎপাদনে শরীয়তপুরের কৃষকরা স্বস্তিতে Logo এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের Logo তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর Logo স্পিডবোটের বাধায় বিপাকে লঞ্চ, অসহায় বিআইডব্লিউটিএ

রোপা আমনের অধিক উৎপাদনে শরীয়তপুরের কৃষকরা স্বস্তিতে

উর্বর পলিমাটি, অনুকূল আবহাওয়া কৃষকের কঠোর পরিশ্রম এবং সঠিক পরিচর্যায় চলতি মৌসুমে শরীয়তপুর জেলায় রোপা আমনের অধিক উৎপাদন হয়েছে। পদ্মা-মেঘনা অববাহিকায় অবস্থিত এ জেলার অধিকাংশ এলাকার মাটি রোপা আমন ধান চাষের জন্য বেশ উপযোগী। বিশেষ করে দোআঁশ ও পলিদোআঁশ মাটি, পর্যাপ্ত জৈব পদার্থ এবং পানি ধারণক্ষমতা আমন ধানের ভালো ফলন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় সর্বমোট ১৭১৩৫ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়ে ১৭৫১২ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৭৭ হেক্টর বেশি। এর মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ১১৬৮ হেক্টর, নড়িয়া উপজেলায় ৫৫৫ হেক্টর, জাজিরা উপজেলায় ৩৬৩৮ হেক্টর, ডামুড্যা উপজেলায় ২০৫১ হেক্টর, ভেদরগঞ্জ উপজেলায় ৫৫৬২ হেক্টর ও গোসাইরহাট উপজেলায় ৪৫২৮ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে।
ইতোমধ্যেই রোপা আমন কর্তন শুরু হয়েছে। এ পর্যন্ত ১৯২৬ হেক্টর জমির ধান কাটা হয়েছে। মোট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১৮২০ মেট্রিক টন ।
নবান্ন সামনে রেখে শরীয়তপুরের বিভিন্ন উপজেলার মাঠে-মাঠে ধান কাটার ধুম লেগেছে।
সরেজমিনে জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে পাকা ধানের সোনালি শীষ দোল খাচ্ছে। কোথাও ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে, আবার কোথাও কৃষকরা নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। এ বছর ধান গাছের বৃদ্ধি, শীষের আকার এবং ধানের দানা পরিপুষ্ট হওয়ায় কৃষকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে ভেদরগঞ্জ উপজেলার বালার বাজার মৃধা কান্দি এলাকার চাষি মোজারোল মিয়া বাসসকে বলেন, ‘ এ বছর ভালো আবহাওয়া থাকার কারণে রোপা আপনের উৎপাদন ধারণার চেয়েও বেশি উৎপাদন হয়েছে। তবে সার, ওষুধ ও কিটনাশকের দাম বৃদ্ধি পাওয়া উৎপাদন ব্যয় বেড়ে গেছে। কিন্তু ফলন ভালো হওয়ায় উৎপাদন খরচ উৎপাদন খরচ মিটিয়ে নেয়া যাবে।’
জাজিরা উপজেলার মীরবহর কান্দি এলাকার চাষি ছোবহান শরীফ বলেন, ‘চলতি মৌসুমে আবহাওয়ার অনুকূল পরিস্থিতি, সময়মতো চারা রোপণ, সুষম সার প্রয়োগ এবং কৃষকদের পরিচর্যার ফলে ফলন ভালো হয়েছে। তবে উৎপাদন খরচ ও শ্রমিকের মজুরি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছি। ধানের মূল্য আরেকটু বৃদ্ধি পেলে সবকিছু পুষিয়ে নেয়া যাবে।’
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহিদুল আলম বাসসকে বলেন, ‘শরীয়তপুরের মাটি ও আবহাওয়া রোপা আমন চাষের উপযোগী। অনুকূল আবহাওয়া ও আমাদের সার্বক্ষণিক তদারকি, কৃষকের নানা ধরনের সাহায্য সহযোগিতা দেয়ার ফলে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রোপা আমন আবাদ হয়েছে। তাই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে বলে আমি আশা করছি।’ কৃষকদের প্রত্যাশা, উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এ মৌসুমে তারা আর্থিকভাবে লাভবান হবেন। সংশ্লিষ্টদের মতে, শরীয়তপুরে আমনের এ ভালো ফলন জেলার কৃষি অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

রোপা আমনের অধিক উৎপাদনে শরীয়তপুরের কৃষকরা স্বস্তিতে

আপডেট সময় ১১:২০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬