ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান Logo অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি

বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা

গাছে থাকা অসংখ্য ছোট ছোট কমলার ভারে নুয়ে পড়েছে ডালপালা। গাছজুড়ে ওপর থেকে নিচ পর্যন্ত থোকায় থোকায় ঝুলে আছে চায়না ও দার্জিলিং জাতের কমলা। বরেন্দ্র অঞ্চলসহ রাজশাহীর বিভিন্ন গ্রামের কৃষকদের মধ্যে বাণিজ্যিকভাবে কমলা চাষের আগ্রহ বাড়ছে। সাইট্রাস বা লেবুজাতীয় এই ফল চাষের মাধ্যমে অনেক কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
কমলা চাষের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা অদূর ভবিষ্যতে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।
আমনুরা এলাকার কৃষক মতিউর রহমান ধান চাষের বিকল্প হিসেবে পাঁচ বিঘা জমিতে কমলা চাষ করেছেন। গত সোমবার বাসসের সঙ্গে আলাপকালে তিনি তার জমিতে কমলার চারা রোপণের পর ইতোমধ্যে ফলন পাওয়া শুরু করেছেন বলে জানান।
মতিউর রহমান আরও জানান, মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা কমলা চাষে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি প্রশিক্ষণও দিয়েছেন। এতে কৃষকেরা ভালো ফলনের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন।
বরেন্দ্র অঞ্চলের একটি কমলার বাগান এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে বাগানটি দেখতে ও পাকা কমলার স্বাদ নিতে আসছেন অনেক মানুষ ।
রাজশাহীর তানোর উপজেলার মু-ুমালা পৌর এলাকার জটগরিব গ্রামে কৃষক শফিকুল ইসলামের বাগানে এমন দৃশ্য দেখা গেছে।
চায়না ও দার্জিলিং জাতের কমলা সমৃদ্ধ তার এই বাগানটি স্থানীয় কৃষক ও প্রকৃতিপ্রেমীদের নজর কেড়েছে।
বরেন্দ্র অঞ্চলের অসমতল ও তুলনামূলক শক্ত মাটিতে একের পর এক নতুন ফলের চাষে সফলতা পাচ্ছেন কৃষকেরা। মাল্টা, আরবীয় খেজুর, ডাব, ডালিম ও কফিসহ বিভিন্ন ফলের চাষ ইতোমধ্যেই সম্ভাবনা তৈরি করেছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে চায়না ও দার্জিলিং জাতের কমলা।
চাঁপাইনবাবগঞ্জে পৈতৃক বাড়ি হলেও শফিকুল ইসলাম এখন তানোরের জোদগরিব গ্রামের স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন প্রবাসে থাকার পর পাঁচ বছর আগে তিনি একটি মিশ্র ফলের বাগান গড়ে তোলেন।
পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার-২০২৫’-এর ব্যক্তি বিভাগে (ক্যাটাগরি-সি) প্রথম স্থান অর্জন করেছেন।
প্রধানমন্ত্রী তার হাতে এই পুরস্কার তুলে দেন ।
শফিকুল তার বাড়ির পাশে প্রায় ৪০ বিঘা জমিতে বিভিন্ন জাতের ফলের বাগান গড়ে তুলেছেন। এর মধ্যে প্রায় ১০০ শতাংশ জমিতে চাষ করা হচ্ছে চীন ও দার্জিলিং জাতের কমলা।
পাঁচ বছর আগে তিনি বাগানে ২০০টি চীন জাতের এবং ৫০টি দার্জিলিং জাতের কমলার চারা রোপণ করেছিলেন। গত দুই বছর ধরে গাছগুলোতে ফল ধরছে।
গত বছর এই বাগান থেকে প্রথমবারের মতো প্রায় ৮০ মণ কমলা উৎপাদিত হয়েছিল।
এ বছর গাছে প্রচুর ফল আসায় তিনি আশা করছেন উৎপাদনের পরিমাণ ১০০ ছাড়িয়ে যাবে। ভালো ফলনে উৎসাহিত হয়ে কমলার বাগান আরও সম্প্রসারণের পরিকল্পনা করছেন শফিকুল।
তিনি বলেন, ‘আমি কখনো ভাবিনি যে বরেন্দ্র অঞ্চলের কঠিন মাটিতে এত সুস্বাদু কমলা ফলানো সম্ভব হবে। আমার বাগানে ফলন দেখে স্থানীয় অনেক কৃষকই এই ফল চাষে আগ্রহ দেখাচ্ছেন।’
শফিকুল আরও বলেন, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ বাগান দেখতে আসেন। গাছে গাছে কমলা দেখে ও সেগুলোর স্বাদ নিয়ে তারা আনন্দিত হন।
তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ বলেন, চায়না জাতের ছোট কমলার চাষ বরেন্দ্র অঞ্চলের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। এর মাধ্যমে কৃষকেরা বাড়তি আয়ের সুযোগ পাবেন।
তিনি বলেন, ধান চাষে যেখানে বেশি পানির প্রয়োজন হয় ও তুলনামূলক মুনাফাও কম পাওয়া যায়, সেখানে কমলা চাষের মাধ্যমে প্রতি বিঘা জমি থেকে বছরে প্রায় এক লাখ টাকা আয় করা সম্ভব।
শফিকুল আরও বলেন, শফিকুল ইসলামের সফলতা অন্য কৃষকদের কমলা চাষে উৎসাহিত করবে। এটি একটি লাভজনক উদ্যোগ।
শফিকুল ইসলাম আশা প্রকাশ করেন যে বরেন্দ্র অঞ্চলে কমলা চাষের সম্প্রসারণ স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের সামগ্রিক ফলের চাহিদা পূরণেও অবদান রাখবে।

ট্যাগস :

দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি

বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা

আপডেট সময় ১০:২৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬