ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

তিস্তায় মাছের আকালে জেলে পেশা হুমকির মুখে

ভারতের সিকিম রাজ্য থেকে উৎপত্তি হয়ে ৩শ’ ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্যবর্তী হরিপুর এলাকায় ব্রহ্মপুত্রের সাথে মিশে যাওয়া তিস্তা নদী আজ তার চিরচেনা রূপ হারাচ্ছে।
তিস্তা নদীর ৪০ কিলোমিটার কুড়িগ্রাম জেলা জুড়ে বিস্তৃতি থাকলেও নেই কোনো মৎস্য অভয়াশ্রম। এর ওপর কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের অবাধ ব্যবহারে নির্বিচারে চলছে মাছ নিধন। ফলে গত দুই দশকে এ নদ থেকে অন্তত ১০ প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছে।
তিস্তাতীরের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ গ্রামের জেলেপল্লীতে সরেজমিনে গিয়ে জেলেদের বহুমুখী সংকটের এ চিত্র দেখা গেছে।
নদীভাঙন ও জীবিকার তাগিদে অনেক জেলে পেশা বদল করলেও তিস্তাপাড়ের ১০ গ্রামের মধ্যে বিদ্যানন্দ গ্রামের একমাত্র এ জেলেপল্লীটিই কোনোমতে টিকে আছে। এখানকার অন্তত ২০টি পরিবার অন্যের দেওয়া জমিতে জীর্ণ চালাঘরে বসবাস করছেন।
নদীর ভাঙনে সাত দফা স্থানান্তরিত হয়ে বর্তমানে বিদ্যানন্দ জেলেপাড়ায় বাস করছেন ষাটোর্ধ্ব অতুল চন্দ্র দাস। তিন পুরুষ ধরে তাদের পেশা মাছধরা। তিস্তার বুকে জাল টেনে কেটেছে তার দীর্ঘ জীবন। এখন বয়সজনিত ক্লান্তি ভর করলেও মাঝেমধ্যে দুই ছেলে সবুজ দাস ও রঞ্জিত দাসকে সঙ্গে নিয়ে জাল-নৌকা নিয়ে ছুটে যান তিস্তায়। কিন্তু নদীতে মাছের চরম আকালে জেলে পেশা আজ হুমকির মুখে।
স্থানীয় জেলেরা জানান, কোনো কোনো দিন ১ কেজির বেশি মাছ মেলে না। সারা রাত জাল টেনেও এখন কোনো দিন ১শ’ টাকার মাছও পাই না। যা পাই তা দিয়ে পরিবারের খরচ মেটে না। বছরের অন্তত পাঁচ মাস বিশেষ করে (কার্তিক-ফাল্গুন) খেয়ে-না খেয়ে দিন কাটাতে হয়।
প্রতি হাজারে মাসে ১শ’ টাকা সুদ দেওয়ার চুক্তিতে ১০ হাজার টাকা দাদন নিয়ে এবার নৌকা মেরামত করেছেন অতুল চন্দ্র। কিন্তু নদীতে মাছের চরম আকালের কারণে সুদাসল পরিশোধ নিয়ে প্রতিনিয়ত বাড়ছে তাদের উদ্বেগ। ফলে তিস্তানির্ভর জেলেদের জীবনে চরম অভাব জেঁকে বসেছে এবং ধারদেনা ও দাদনের ফাঁদে পড়ে তাদের অস্তিত্ব আজ বিপন্ন।
জেলেরা আরও জানান, বছর দশেক আগেও তিস্তায় রুই, কাতল, আইড়, বোয়াল, চিতল, চেলা, বৈরালি, উজান টেকা, চুরকানি, বাইম, শোল, পুঁটি, টেংরা, ঘাউরা, বাচা, চিংড়ি ও ইলিশসহ নানা জাতের প্রচুর মাছ মিলত। বর্তমানে চার-পাঁচটি প্রজাতির মাছ মিললেও তা অত্যন্ত সামান্য। তিস্তার বিখ্যাত ‘বৈরালি’ মাছও এখন প্রায় অদৃশ্য।
২০২২ সালের ইরকা বানের ঘোলা পানিতে অনেক মাছ মারা যায়। এরপর মাছের উৎপাদন কিছুটা বাড়লেও বিগত দুই বছর ধরে মাছের আকাল চরম আকার ধারণ করেছে।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জেলায় ৮টি মৎস্য অভয়াশ্রম থাকলেও তার একটিও তিস্তায় নেই। অথচ কুড়িগ্রাম জেলায় তিস্তা নদী ৪০ কিলোমিটারজুড়ে প্রবাহিত। ব্রহ্মপুত্রের হাতিয়া ও শাখা হাতি ছাড়াও আরো ৬টি বিল ও ছড়ায় অভয়াশ্রমের মাধ্যমে দেশীয় মাছ সংরক্ষণ করে বংশবিস্তারে সহায়তা করা হয়। কিন্তু তিস্তায় এ ধরনের কোনো মৎস্য অভয়াশ্রম না থাকায় তিস্তায় বিচরণকারী মাছের প্রজাতি রক্ষায় কোনো উদ্যোগ নেই।
জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কুড়িগ্রামের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, ২০১৭ সালে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদী এলাকায় ব্যাপক বন্যা হয়। ওই বন্যার পর থেকেই তিস্তা নদীতে মাছের আকাল দেখা যায়।
গত এক বছর আগে কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় তিস্তায় মাছ না থাকার জন্য ২০১৭ সালের ভয়াবহ বন্যার কথা উল্লেখ করা হয়। সেই সময় জেলা মৎস্য কর্মকর্তাকে মাছের আকাল দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ বাসসকে বলেন, দেশীয় মাছের প্রজাতি রক্ষায় তিস্তা ও ব্রহ্মপুত্রকেন্দ্রিক একটি বড় আকারের অভয়াশ্রম গড়ে তোলার প্রস্তাব তৈরি করা হচ্ছে।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

তিস্তায় মাছের আকালে জেলে পেশা হুমকির মুখে

আপডেট সময় ০৮:২৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬