ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া Logo চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার ও কর্মশালার আয়োজন Logo বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন এর কর্মচারীদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি ও গণজমায়েতে অংশগ্রহণ Logo কুষ্টিয়ায় তামাকের ফাঁদ থেকে চাষিদের বেরিয়ে আসার পথ করে দিচ্ছে পেপে চাষ Logo বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা সরকারের: আইনমন্ত্রী Logo রমজানে ১১ পণ্যের এলসি খোলা সহজ করলো বাংলাদেশ ব্যাংক Logo বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী Logo কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা: শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য, জনমনে স্বস্তি Logo সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির Logo বিশ্বকাপে ইতিহাস গড়ল নাইজেরিয়া

কুষ্টিয়ায় তামাকের ফাঁদ থেকে চাষিদের বেরিয়ে আসার পথ করে দিচ্ছে পেপে চাষ

দেশের তামাকপ্রবণ এলাকা বিশেষ করে উত্তরাঞ্চলসহ (রংপুর, লালমনিরহাট) পার্বত্য বান্দরবান, ঝিনাইদহ ও কুষ্টিয়ার তামাক চাষিদের সচেতনতায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। ক্ষতিকর তামাক ছেড়ে পরিবেশবান্ধব ফসল চাষে উৎসাহিত করতে চাষিদের কৃষি ঋণ এবং মোবাইল সেচ সুবিধা প্রদান করা হচ্ছে। এ ছাড়াও কিছু কিছু অঞ্চলে তামাক চাষ বাদ দিয়ে লাভজনক মৌচাষের সফল উদাহরণও তৈরি হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বিষাক্ত তামাকের মায়াজাল ছিন্ন করে লাভজনক পেঁপে চাষে সোনালী জীবনের সন্ধান পেয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার চাষিরা।

‘জীবন শেষ হয়ে যায় তামাক চাষ করতে গেলে’ জামিরুলের এ আফসোস এখন আর কুষ্টিয়ার কোনো চাষির মুখে শোনা যায় না। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহায়তায় তামাকের উর্বর ভূমি আজ সেজে উঠেছে বিকল্প ফসলের সবুজ সমারোহে।

প্রতি বছর বোরো মৌসুমে দেশের উদ্ধৃত্ত খাদ্যসশ্য উৎপাদনের অতি উর্বর ৩ ফসলি জমির জেলা কুষ্টিয়ার ৬টি উপজেলায় প্রায় ৩০ হাজার হেক্টর কৃষি জমিকে গ্রাস করে বিষবৃক্ষ তামাক চাষে। ফলে এ মৌসুমে প্রায় ২ লাখ মে.টন খাদ্যসশ্য উৎপাদন ব্যহতের সাথে পরিবেশ, মাটি ও জনস্বাস্থ্য দুষণের যে আর্থিক ক্ষতি হয়, তা এ খাত থেকে প্রাপ্ত সরকারের রাজস্বের তুলনায় শতগুণ বেশি।

বিএটি’সহ ৬টি তামাক কোম্পানি নানা কায়দা কানুন করে প্রলোভনের জালে আটকে জেলার প্রায় ২৫ হাজার চাষিকে তামাক চাষে বাধ্য করে থাকে। ৬ দশক ধরে কোম্পানিগুলো তামাক চাষকে নগদে অধিক লাভের প্রলোভন দেখিয়ে চাষিদের মজ্জায় ঢুকিয়ে আচ্ছন্ন করে রেখেছে। অথচ তামাক চাষকে অলাভ জনক, মাটি দুষণ ও স্বাস্থ্যহানির কারণ জেনেও চাষিরা আটকে আছে প্রলোভনের বৃত্তে। সে কারণে তামাক চাষের ঘূর্ণিপাক থেকে চাষিদের মুক্ত করে বিকল্প ও অধিক লাভের ফসল আবাদে সরকারের কৃষি বিভাগ নানা উদ্যোগের বাস্তবায়ন করে যাচ্ছে।

যাশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে চাষিদের প্রশিক্ষণ ও পরামর্শসহ প্রয়োজনীয় আনুষাঙ্গিক প্রণোদনার মাধ্যমে উচ্চমূল্যের বিকল্প ফসল উৎপাদনে আগ্রহী করে তুলছে চাষিদের। তারই একটি সফল উদাহরণ সৃষ্টি করেছেন মিরপুর উপজেলার পেপে চাষি জামিরুল ইসলাম।

কৃষি বিভাগের হিসেব মতে, পেপে, আদা চাষ, ক্যাপসিকাম, গ্রীষ্মকালীন পিঁয়াজ, তরমুজ ও ড্রাগনসহ নানা জাতের উচ্চমূল্যের বিকল্প ফসল উৎপাদন করে চাষিরা এক বিঘা জমিতে তামাক চাষ থেকে যে টাকা আয় করবেন, তার চেয়ে নূন্যতম চারগুণ বেশি নগদে আর্থিক লাভের উদাহরণ সৃষ্টিতে সক্ষম হয়েছেন চাষিরা।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান গ্রামের চাষি জামিরুল ইসলাম বাসসকে বলেন, ‘প্রায় ৬ মাস ধরে বাড়ির বউ ছাওয়াল পাল মিলে লাগাতার খাটাখাটনি কইরি, ৪০ তেকে ৫০ হাজার টাকা খারচ কইরি যে তামাক হয়, তা বেচি (বিক্রি) ৮০ হাজার থেকে ১ লাখ টেকা পাই। পরিবারের সবাই মিলে রাইত দিন তামুক পুড়াতি যাইয়ি ঘুম হয়না, তামুকের গ্যাসে রোগ বালাই লাগিই আছে, ওই সময় স্কুল কলেজে পড়া ছেলি মেয়েদের পড়ালেখা বাদ দিয়ে কাজ করতি হয়। জীবন শ্যাষ হয়ে যায় তামুক চাষ করতি গেলি।

তিনি বলেন, কৃষি বিভাগের অফিসাররা আমাক বুল্লি টেলিং (ট্রেইনিং) লিতি। সেখান থেকি হাতে কলমে টেলিং লিয়ে উনাদের পরামর্শে পেপির বেছন (বীজ) লিয়ে এক বিঘি ভুঁইয়ে প্রায় সাড়ে ৪শ’ চারা লাগায়ছিলাম গত জানুয়ারি মাসে। এতে খরচ হয় ৬০ হাজার টাকা। নভেম্বরের ১ তারিখে (রোববার) প্রথম চালানে পেপি ভাঙিচি, প্রতি কেজি ১৫ টাকা কইরি এক লাখ ৭ হাজার টাকা বেচিছি। ব্যাপারীরা আমার বাগানে আইনি লিয়ে গেছে, আমার কোন খরচ নেই’।

উপজেলার বলিদাপড়া গ্রামের অপর কৃষক মহিদুল ইসলাম জানায়, ‘জীবন ভর আমরা চাষিরা যা করতি যায় তাতেই ঠকি, না জানার কারণে বুঝতে পারিনা কোনটা সঠিক। ক্ষতিকর, লোকসান এবং স্বাস্থ্যহানি জেনেও শুধুমাত্র একসাথে নগদ টাকা পাওয়া যায়, সে কারণে ছাষিরা আটকে আছে তামাক চাষে। অথচ এই যে দ্যাখেন আমার ২৫ কাঠা জমিতে পেঁপে চাষ করেছি, ৬ মাসের মথ্যে আমার গাছের ফলনের দিকে তাকালে মন ভরি যায়। প্রতিটা গাছে এগুলি পেপে না, টাকা ধরে আছে। এখানে লুকোচুরির কিছু নেই ওপেন দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কি পরিমাণ পেপে ধরেছে। এখন শুধু বলবো পেপে বেচার কথা।

তিনি বলেন, ব্যাপারীরা মাঠে এসে নিয়ে যাবে। অথচ গত বছর পর্যন্তও আমি নগদ টাকার জন্য তামাক চাষ করিছি যা একবারই টাকা পেয়েছি, কিন্তু আমার মাঠের এই পেপি বেচপো (বিক্রি) দুই বছর পর্যন্ত। এ সময় যে টাকার পেপি বেচপো তা তামাকের চেয়ে ৪ গুণ টাকা পাবো।

কুষ্টিয়া শহরের নিশান মোড়ের সবজি বিক্রেতা নিত্যরঞ্জন বলেন, ‘যত দিন যাচ্ছে মানুষের প্যাটের গ্যাষ্ট্রিকসহ নানা রোগ বেড়ে গেছে বলে পেপের চাহিদাও বেড়ে গেছে’। আমার দোকানেই প্রতিদিন প্রায় একমণ পেপে কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা বিক্রি করি।

মিরপুর উপজেলার মাঠকর্মী উপ সহকারী কৃষি কর্মকর্তা মাহাবুল ইসলাম বাসসকে বলেন, ‘উচ্চমূল্যের বিকল্প ফসল পেপে চাষের মধ্য দিয়ে অর্জিত অধিক মুনাফার সাফল্য দেখে ইতোমধ্যে অন্যান্য তামাক চাষিরাও আগ্রহী হয়ে উঠছেন পেপে চাষে। প্রশিক্ষণ ও নানাবিধ সরকারি প্রণোদনা এবং পরামর্শ দেয়ার পাশাপশি পেপেসহ বিভিন্ন উচ্চমূল্যের ফসল আবাদে আগ্রহী করে তোলার মাধ্যমে বিষবৃক্ষ তামাক চাষ থেকে চাষিদের রক্ষা করা সম্ভব হবে’।
প্রকল্প পরিচালক রবিউল ইসলাম বাসসকে বলেন, কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক ভিত্তিতে গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে চাষিদের জীবন যাত্রার মান উন্নয়নে সরকার নানা কর্মযজ্ঞ হাতে নিয়েছে। সেগুলি মাঠ পর্যায়ে বাস্তবায়নে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প কাজ করে যাচ্ছে।

ট্যাগস :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া

কুষ্টিয়ায় তামাকের ফাঁদ থেকে চাষিদের বেরিয়ে আসার পথ করে দিচ্ছে পেপে চাষ

আপডেট সময় ০৬:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬