মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম।
তিনি বলেছেন, মৃত্যুদ-ের রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ে আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলে তার দ- কার্যকরের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে নৈতিক স্খলনজনিত অপরাধে দ-িত হলে এবং ওই অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদ- হলে তাকে পাসপোর্ট দেয়ার সুযোগ নেই।
তিনি বলেন, পাসপোর্ট অর্ডারের ৭ অনুচ্ছেদেও পাসপোর্ট জব্দ বা বাতিলের বিধান রয়েছে। কোনো ব্যক্তি নৈতিক স্খলনজনিত অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদ-ে দ-িত হলে তার পাসপোর্ট জব্দ বা বাতিল করা যেতে পারে।
আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত। এ অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত। সে কারণে আইন অনুযায়ী তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। এ অবস্থায় তাকে নতুন করে পাসপোর্ট দেয়ার সুযোগ নেই।
তিনি বলেন, পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের (১) উপধারার বিভিন্ন দফা অনুযায়ী, দ-িত ব্যক্তির পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। ফলে শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর বিষয়ে পাসপোর্ট কর্তৃপক্ষের আইনগত সুযোগ নেই।
শেখ হাসিনার মৃত্যুদ- কার্যকরের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমা রয়েছে। শেখ হাসিনা ওই সময়ের মধ্যে আপিল করেননি। ফলে তিনি দেশে ফিরলে মৃত্যুদ- কার্যকরের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
সংবাদ শিরোনাম
‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’
-
শাহজাহান সাজু: - আপডেট সময় ১০:৩৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























