দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেলেন নোয়াখালী জেলার চাটখিলের কৃতি সন্তান সাজ্জাদ হোসেন কিশোর, তিনি ১৯৯৩ সালে সাব ইন্সপেক্টর/এস আই পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন, দীর্ঘ ৩৩ বছর কর্মজীবনে বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে, বাংলাদেশ পুলিশের বিশেষায়িত প্রতিষ্ঠান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডিতে) পুলিশ পরিদর্শক হিসেবে সততার সহিত তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন, ২০২৪ সালের ৫ই আগস্টের পর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের, নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ পদে পদায়ন হন, পরবর্তীতে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ (ডিবির) লালবাগ জোনের পরিদর্শক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন, গত ৫ই নভেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ শাখার উপ সচিব জনাব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি লাভ করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের আরেকটি আদেশে তাকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করেন,
ছাত্র জীবনে জনাব সাজ্জাদ হোসেন কিশোর, ৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন, ১৯৯১-১৯৯২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নোয়াখালী জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, তার নেতৃত্বে নোয়াখালী জেলার প্রতিটি বিশ্ববিদ্যালয়/কলেজ ছাত্র সংসদের নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল জয়লাভ করেন, যার ফলে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বার বার বঞ্চনার শিকার হয়েছেন।
সংবাদ শিরোনাম
দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি
-
মোঃ রায়হান উদ্দিন - আপডেট সময় ০৬:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- 1
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























