ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শাক্যমুনি বৌদ্ধ বিহারে তুষার কান্তি চাকমাকে অবাঞ্চিত ঘোষণা  Logo বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক : আইনমন্ত্রী Logo আমরা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো:মিয়া গোলাম পরওয়ার Logo সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের শাহাদাত বার্ষিকী আজ Logo তৈরি পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে Logo স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম: রিজভী Logo সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী Logo কে এই ব্রাজিলিয়ান নারী ফুটবলার

দুই দিনে ১০০ কোটির পথে ‘দ্য প্যারাডাইস’

  • বিনোদন
  • আপডেট সময় ০৯:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • 83

মুক্তির পর বক্স অফিসে দারুণ সূচনা করেছে দক্ষিণী তারকা নানি অভিনীত তেলুগু সিনেমা ‘দ্য প্যারাডাইস’। শ্রীকান্ত ওডেলা পরিচালিত সিনেমাটি প্রথম দুই দিনেই বিশ্বব্যাপী প্রায় ৯৮ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে।
ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দর্শকদের আগ্রহ তৈরি করেছে সিনেমাটি।
বক্স অফিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দুই দিনে ভারতের বাজারে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ৬১ কোটি ১৫ লাখ রুপি। করসহ ভারতের মোট আয় বা গ্রস সংগ্রহ হয়েছে প্রায় ৭২ কোটি ৫০ লাখ রুপি। এর সঙ্গে আন্তর্জাতিক বাজার থেকে যোগ হয়েছে আনুমানিক ২৬ কোটি রুপি।
মুক্তির প্রথম দিনেই উল্লেখযোগ্য আয় করে ‘দ্য প্যারাডাইস’। তবে দ্বিতীয় দিনে ভারতের বাজারে সিনেমাটির আয় কিছুটা কমেছে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয় কমেছে প্রায় ৫৭ শতাংশ। তারপরও বিদেশের বাজারে ভালো সংগ্রহের কারণে দুই দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে গেছে।
সিনেমাটিতে নানির সঙ্গে অভিনয় করেছেন কায়াডু লোহর, রাঘব জুয়াল ও মোহন বাবু। সিনেমাটির গল্প ও নির্মাণশৈলী নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাক্যমুনি বৌদ্ধ বিহারে তুষার কান্তি চাকমাকে অবাঞ্চিত ঘোষণা 

দুই দিনে ১০০ কোটির পথে ‘দ্য প্যারাডাইস’

আপডেট সময় ০৯:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬