ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা Logo জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জন আমরণ অনশনে Logo খাল খনন নামে ৩০ লাখ টাকার বিল তুলে নেওয়ার অভিযোগ Logo অফিস বন্ধ করে সদস্যদের তিন কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন সমিতির সভাপতি Logo টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাঁজা সেবনে ১ মাস, ইয়াবা সেবনে ৩ মাসের কারাদন্ড Logo গাইবান্ধায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন Logo কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ Logo তাড়াশে অতিরিক্ত টাকা দিলেই মিলছে গুদামজাত সার Logo ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান Logo ৯ প্রতারক গ্রেফতার, উদ্ধার নগদ টাকা-২০ সিম-১১ মোবাইল

দুই দিনে ১০০ কোটির পথে ‘দ্য প্যারাডাইস’

  • বিনোদন
  • আপডেট সময় ০৯:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • 5

মুক্তির পর বক্স অফিসে দারুণ সূচনা করেছে দক্ষিণী তারকা নানি অভিনীত তেলুগু সিনেমা ‘দ্য প্যারাডাইস’। শ্রীকান্ত ওডেলা পরিচালিত সিনেমাটি প্রথম দুই দিনেই বিশ্বব্যাপী প্রায় ৯৮ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে।
ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দর্শকদের আগ্রহ তৈরি করেছে সিনেমাটি।
বক্স অফিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দুই দিনে ভারতের বাজারে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ৬১ কোটি ১৫ লাখ রুপি। করসহ ভারতের মোট আয় বা গ্রস সংগ্রহ হয়েছে প্রায় ৭২ কোটি ৫০ লাখ রুপি। এর সঙ্গে আন্তর্জাতিক বাজার থেকে যোগ হয়েছে আনুমানিক ২৬ কোটি রুপি।
মুক্তির প্রথম দিনেই উল্লেখযোগ্য আয় করে ‘দ্য প্যারাডাইস’। তবে দ্বিতীয় দিনে ভারতের বাজারে সিনেমাটির আয় কিছুটা কমেছে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয় কমেছে প্রায় ৫৭ শতাংশ। তারপরও বিদেশের বাজারে ভালো সংগ্রহের কারণে দুই দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে গেছে।
সিনেমাটিতে নানির সঙ্গে অভিনয় করেছেন কায়াডু লোহর, রাঘব জুয়াল ও মোহন বাবু। সিনেমাটির গল্প ও নির্মাণশৈলী নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা

দুই দিনে ১০০ কোটির পথে ‘দ্য প্যারাডাইস’

আপডেট সময় ০৯:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬