ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাজিরপুরের কবিরাজবাড়ী বাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের অগ্নিকান্ডের ঘটনার প্রতিবাদে মানববন্ধন Logo কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও Logo যশোরে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ককটেল হামলা, অভয়নগরে গুলি শার্শায় অস্ত্রের ব্যারেল ও গুলি উদ্ধার, নাশকতার অভিযোগে আটক ২৬ Logo রুদ্রের ছোট ভাই, নিজের পরিচয়ে কবি হিমেল বরকত Logo প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেলেন দুর্গাপুরের সুধিনী মান্দা Logo চিকিৎসার জন্য বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দেবে থাইল্যান্ড Logo পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা Logo উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন Logo জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে:বিরোধীদলীয় নেতা

গাইবান্ধায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলুছুর রহমানের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলুছুর রহমানের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্য, বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বেতন-ভাতা উত্তোলনসহ নানা অনিয়মের অভিযোগ করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার উত্তর গিদারী রেজিয়া মার্কেট এলাকায় সচেতন এলাকাবাসী ও অভিভাবকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। বিদ্যালয়ের জমি দাতা আব্দুল ওয়াহেদ বাবলুর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আব্দুর রশিদ সরকার, হাফেজ মো. খায়রুল ইসলাম, ফয়জার রহমান প্রমুখ। বক্তারা বলেন, প্রধান শিক্ষক বেলুছুর রহমান দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম, নিয়োগবাণিজ্য করে আসছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বেতন-ভাতা উত্তোলন করছেন। গাইবান্ধা শহরে বসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। চাকরি দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেন বক্তারা। সেই সঙ্গে বক্তারা বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নাজিরপুরের কবিরাজবাড়ী বাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের অগ্নিকান্ডের ঘটনার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০২:৩৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬