ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

টুঙ্গিপাড়ায় বিভিন্ন পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, থানা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান নাসির, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। মৎস্য অধিদপ্তরের আওতায় উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে পর্যায়ক্রমে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়। এর মধ্যে উপজেলা পরিষদের সামনের পুকুরে ৪০ কেজি, টুঙ্গিপাড়া দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের পুকুরে ২০ কেজি, টুঙ্গিপাড়া থানার পুকুরে ২৫ কেজি, টুঙ্গিপাড়া সরকারি কলেজের পুকুরে ১৫ কেজি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে ২০ কেজি পোনা অবমুক্ত করা হয়। এ ছাড়া টুঙ্গিপাড়া ফোরকানিয়া মাদ্রাসার পুকুরে ১০ কেজি, শ্রীরামকান্দি আশ্রয় প্রকল্পের পুকুরে ১৫ কেজি, গুয়াধানা আদর্শ গ্রামের পুকুরে ১৫ কেজি, সিঙ্গিপাড়া আশ্রয়ণ প্রকল্প-২-এর পুকুরে ১৫ কেজি, গহরডাঙ্গা মাদ্রাসার মহিলা শাখার পুকুরে ২০ কেজি এবং কুশলি শামসুল উলুম মাদ্রাসা এতিমখানার পুকুরে ১৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি পাটগাতি দক্ষিণপাড়া চেয়ারম্যান বাড়ির মসজিদের পুকুরে ১০ কেজি, গিমাডাঙ্গা নোয়ামিয়ার বাড়ির মসজিদের পুকুরে ১০ কেজি, শ্রীরামকান্দি উত্তরপাড়া বিলে ৩০ কেজি এবং ইন্দুরকাটা বিলে ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে স্থানীয়ভাবে মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের সুষ্ঠু ব্যবহার এবং মৎস্যসম্পদের উন্নয়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাস্তবায়নে: সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

টুঙ্গিপাড়ায় বিভিন্ন পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

আপডেট সময় ০৩:১৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬