ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ১৭৭টি প্রকল্পের বিপরীতে ৬ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ দিল সুনামগঞ্জ জেলা পরিষদ Logo জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আল আমীন হত্যামামলায় গ্রেফতারী পরোয়ানা জারী Logo ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন Logo নবীনগর প্রেসক্লাবের ৪০তর্ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলবায়ু-সহনশীল শীতলীকরণ স্থান ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তোলার যাচাই সম্পর্কিত খুলনায় কর্মশালা Logo চিতলমারীর অন্তরালে পত্রিকার একযুগ পুর্তি উপলক্ষে সাময়িকীর মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা Logo মতলব উত্তরে সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় Logo নাজিরপুরের কবিরাজবাড়ী বাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিকান্ডের ঘটনার প্রতিবাদে মানববন্ধন Logo কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও Logo ককটেল হামলা, অভয়নগরে গুলি শার্শায় অস্ত্রের ব্যারেল ও গুলি উদ্ধার, নাশকতার অভিযোগে আটক ২৬

নবীনগর প্রেসক্লাবের ৪০তর্ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রাহ্মণবড়িয়ার নবীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২২ নভেম্বর) বিকেল প্রেসক্লাব প্রাঙ্গণে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদুল আলম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার। মানপত্র পাঠ করেন সাবেক সাধারণ সম্পাদক এ কে এম আসাদুজ্জামান কল্লোল। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা,উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম আমির, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য। প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা নবীনগর প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তাঁরা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের নানা অসংগতি, সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র উঠে আসে। বস্তুুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২২ নভেম্বর ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত নবীনগর প্রেসক্লাব দীর্ঘ ৪১ বছর ধরে স্থানীয় সাংবাদিকতা, গণমানুষের অধিকার এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ১৭৭টি প্রকল্পের বিপরীতে ৬ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ দিল সুনামগঞ্জ জেলা পরিষদ

নবীনগর প্রেসক্লাবের ৪০তর্ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৮:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬