টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুবেল আহমেদ(২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মোঃ আরিফুল ইসলামের তত্ত্বাবধানে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিকির সার্বিক দিক-নির্দেশনায় গত ২৯ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিরস্ত্র) মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ধনবাড়ী থানাধীন বানিয়াজান সাকিনস্থ বানিয়াজান বাসস্ট্যান্ডে নুর ইসলামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামিকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২৩ হাজার ৪০০ টাকা। গ্রেফতারকৃত আসামি মোঃ রুবেল আহমেদ বানিয়াজান কামারপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় ধনবাড়ী থানায় মামলা নং-১৮, তারিখ-৩০ সেপ্টেম্বর ২০২৬, ধারা-৩৬(১) এর সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়।
সংবাদ শিরোনাম
ধনবাড়ীতে পুলিশের অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
-
জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল - আপডেট সময় ০৩:৪৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ














