ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খুলনায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে রোপা আমন চাষ Logo বিশ্বব্যাংকের প্রতিবেদন: প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে খেলাপি ঋণ ও দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত Logo টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস ডা. শফিকুর রহমানের Logo বরফের নিচে লুকানো মহাজাগতিক রহস্য এনে দিলো পদার্থে নোবেল Logo শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান Logo জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী Logo বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির Logo শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী Logo মেসির সঙ্গে ‘১০ নম্বর’ জার্সিও কি অবসরে যাবে? Logo বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহার করবেন যেভাবে

এশিয়াডে পদকজয়ী জিন্নাতকে সংবর্ধনা, লাখ টাকা পুরস্কার

এশিয়ান গেমসে উশুতে ব্রোঞ্জ পদকজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একই সঙ্গে তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
রোববার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে জিন্নাত আক্তারের হাতে সম্মাননা ও পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।
জাপানের আইচি ও নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জেতেন জিন্নাত। তার এই সাফল্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে পদক জিতলেন বাংলাদেশের কোনো ক্রীড়াবিদ।
এর আগে সর্বশেষ ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে পদক জিতেছিলেন বক্সার মোশাররফ হোসেন। তিনি বক্সিংয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এরপর চার দশক ধরে এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টে আর কোনো পদক আসেনি।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জিন্নাতের এই পদক তাই দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে উশুর মতো অপেক্ষাকৃত কম আলোচিত একটি খেলায় তার এই অর্জন তরুণ ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে জিন্নাতের সাফল্যের প্রশংসা করে তার ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও ভালো ফলের প্রত্যাশা ব্যক্ত করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াবিদদের সাফল্য ধরে রাখতে প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে রোপা আমন চাষ

এশিয়াডে পদকজয়ী জিন্নাতকে সংবর্ধনা, লাখ টাকা পুরস্কার

আপডেট সময় ০৮:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬