ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কয়রায় জেজেএস-এর ইআরসিসি প্রকল্পের সমাপনী কর্মশালা Logo কী হচ্ছে মোংলা ইপিজেডে, পরিবেশ প্রতিমন্ত্রীর উদ্বেগ Logo কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে গোপনে নিয়োগের পাঁয়তারা, ৩ পদে ৬০ লাখ টাকা লেনদেনের অভিযোগ Logo উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে নগদ অর্থসহ সাতটি ঘর ভস্মীভূত Logo মাদ্রাসা ভবন হস্তান্তরের আগেই ফাটল, নির্মাণকাজ প্রশ্নের মুখে Logo কালিয়াকৈরে মজুরি বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ Logo ঢাকায় ৫ ডিসেম্বর সফটওয়্যার টেস্টিং সম্মেলন, আসছেন আইএসটিকিউবির সভাপতি Logo বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও ইয়ামাহার অংশীদারত্ব Logo শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৫তম সভা অনুষ্ঠিত Logo আপনার ফোনে কেউ নজরদারি চালাচ্ছে কি না জানুন ৫ লক্ষণে

কালিয়াকৈরে মজুরি বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল (কাঁদানে গ্যাস) ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা একজোট হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসেন এবং অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দূরপাল্লার যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে গেলে প্রায় আধা ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা হঠাৎ মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে। কিন্তু তারা ইটপাটকেল নিক্ষেপ করলে জানমালের নিরাপত্তায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় জেজেএস-এর ইআরসিসি প্রকল্পের সমাপনী কর্মশালা

কালিয়াকৈরে মজুরি বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

আপডেট সময় ০২:০০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬