নিরাপদ সড়ক সহ চার দফা দাবিতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ঘুন্টি বাজারে (৪ অক্টোবর) রোববার সকাল ১০ টায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচী পালন করেছে আমানতুল্যা প্রধান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং এলাকার সাধারণ মানুষ। মানববন্ধনে অংশগ্রহনকারীরা সরকারের কাছে চার দফা দাবি জানান। এসব দাবির মধ্যে রয়েছে লালমনিরহাট বুড়িমারী সড়ক চার লেনে উন্নীত, বেপরোয়া গাড়ি চালানো, অনিয়ন্ত্রিত ভারি গাড়ি চলাচল কঠোর ভাবে বন্ধ, সড়কে প্রয়োজনীয় নিরাপত্তা অবকাঠামো উন্নত করা এবং ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। সরেজমিনে দেখা গেছে মানবন্ধনের এই কর্মসুচীতে স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবক সহ এলাকার সাধারণ মানুষ স্বতঃফুত্ব ভাবে মানববন্ধনে অংশ নেন। এসময় তারা ঘুন্টি বাজার থেকে বেলতলী বাজার থেকে সড়কের দুই পাশে হাতে ব্যানার নিয়ে দাড়িয়ে থাকেন। মানববন্ধন চলাকালে বুড়িমারী স্থলবন্দরের পণ্যবাহী ট্রাক সহ সব ধরণের যান চলাচল সাময়িক বন্ধ থাকে। বক্তব্য রাখেন আমানতুল্যা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু কাওসার আলম সহকারী শিক্ষক সুদর্শন রায় বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বিসমিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আকবার বিন আফসার। বক্তারা বলেন শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, আমরা চাই চার দফার যথাযথ বাস্তবায়ন। কারন এই সড়কে অসংখ্য প্রান ঝরে যাচ্ছে এটা কোন ভাবেই মেনে নেয়া যায়না। উল্লখ্য গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঘুন্টি বাজারে ট্রাকের সাথে অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার ব্যাক্তি নিহত ও ছয়জন গুরুতর আহত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মানববন্ধন শেষে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং পাটগ্রাম থানা অফিসার ইনচার্জকে স্বারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে উপস্তিত হয়ে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন আমরা আপনাদের কষ্ট বুঝি, কারন আমাদেরও পরিবার আছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মামলার সুষ্ঠ তদন্ত চলছে। তারা যাতে সঠিক বিচার এবং ক্ষতিপূরণ পায় তা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
সংবাদ শিরোনাম
নিরাপদ সড়কের দাবিতে লালমনিরহাট বুড়িমারী সড়কের পাটগ্রামের ঘুন্টিবাজারে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন
-
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি - আপডেট সময় ০৮:৫৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- 1
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















