ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী Logo আর্লি-৪৫ জাতের শিম চাষে কৃষক ময়েজ উদ্দিনের সাফল্য Logo সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন Logo জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার Logo ইলিশ প্রজননের নিষেধাজ্ঞায় পদ্মা-মেঘনা ইলিশ অবতরণ কেন্দ্র ফাঁকা Logo সনদ-ক্রেস্ট বিতরণ ও মা সমাবেশে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ Logo জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী Logo কালিয়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক Logo মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

দিনাজপুরে শিক্ষার্থীদের সাইবার ও ট্রাফিক নিরাপত্তায় পুলিশ সুপারের লিফলেট বিতরণ

সাইবার নিরাপত্তা, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে দিনাজপুর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। বুধবার (৭ অক্টোবর) দুপুরে দিনাজপুর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা শিক্ষার্থীদের নিরাপদে সাইবার জগত ব্যবহারের পাশাপাশি অনলাইন গেম ও ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে থাকার বিষয়ে পরামর্শ দেন। একই সঙ্গে মাদক, কিশোর গ্যাং এবং ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা সম্পর্কে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকা-, খেলাধুলা ও ধর্মীয় কর্মকা-ে নিজেদের সম্পৃক্ত রাখার আহ্বান জানান। এতে শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশের পাশাপাশি অপরাধমূলক কর্মকা- থেকে দূরে থাকা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন। এ ছাড়া রাস্তায় চলাচলের সময় শিক্ষার্থীরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কি না, সে বিষয়েও তাদের কাছে জানতে চান পুলিশ সুপার। কোনো শিক্ষার্থী রাস্তায় বা অন্য কোথাও সমস্যার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার পরামর্শ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, দিনাজপুর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

দিনাজপুরে শিক্ষার্থীদের সাইবার ও ট্রাফিক নিরাপত্তায় পুলিশ সুপারের লিফলেট বিতরণ

আপডেট সময় ০৮:৪৬:০১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬