গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পলাশবাড়ী এসএমবি হাইস্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রমিক নেতা ও সাংবাদিক মোশফেকুর রহমান রিপন। তিনি পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক, গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং দৈনিক খোলা কাগজ ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সভাপতি নির্বাচিত নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত সভাপতি মোশফেকুর রহমান রিপন বলেন, প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব আধুনিক পরিবেশ গড়ে তুলতে সবার সহযোগিতা নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে তিনি সাংবাদিকদের জানান। তিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়ীত্ব ও যথাযথ ভাবে সৎ ও নিষ্ঠার সাথে পালন করায় পলাশবাড়ী সাংবাদিক সমাজের পক্ষথেকে অভিনন্দন জানানো হয়েছে।
সংবাদ শিরোনাম
পলাশবাড়ী এস এম বি হাইস্কুল এন্ড কলেজের সভাপতি সাংবাদিক রিপন
-
নুরুল ইসলাম (পলাশবাড়ী) গাইবান্ধা - আপডেট সময় ০৩:০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- 15
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























