শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মনোহরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শীতবস্ত্র বিতরণ

তমিজ উদ্দিন চুন্নু লাকসাম কুমিল্লা
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

রাতের আঁধারে শীতার্ত ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে শীতবস্ত্র পোঁছে দিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। গতকাল রাতে মনোহরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে শীতার্ত মানুষদের মাঝে প্রায় দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় নাথেরপেটুয়া রেলওয়ে প্ল্যাটফর্মে, মনোহরগঞ্জ বাজার সংলগ্ন বেদে পল্লী ও কেশতলা কাউতলা আশ্রয় কেন্দ্রে থাকা ভবঘুরে বৃদ্ধা, প্রতিবন্ধী ও অসহায় লোকজনের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র হিসেবে কম্বল ও শাল। কম্বল পেয়ে খুশিতে আত্মহারা শীতার্তরা। নাথেরপেটুয়া রেলওয়ে প্লাটফর্মের মেঝে শুয়ে থাকা রংপুরের আব্দুল করিম নামের এক বৃদ্ধ বলেন, বাড়িতে যেতে পারি না অনেক দিন যাবত। কয়েক বছর থেকে লাকসাম-মনোহরগঞ্জ এলাকায় দিনে এদিক ওদিক কাজ করি আর রাতে স্টেশনে ঘুমাই। কয়েকদিনের ঠান্ডায় ঘুমাতে খুব কষ্ট হয়। আপনারা(সাংবাদিকেরা) কম্বল দিসেন এখন একটু ভালো করে ঘুমাতে পারবো। আশ্রয়কেন্দ্রে থাকা সখিনা নামের এক বৃদ্ধা বলেন, আমার একখান কম্বল আছে তাতে শীত মানে না। কাপড় গায়ে দিয়ে ঘুমাইসি, কিন্তু শীত সহ্য করতে পারছিলাম না। এখন আপনাদের দেওয়া কম্বল গায়ে দিয়ে আরাম করে ঘুমাবো। মনোহরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বর্তমান আহ্বায়ক আবু ইউসুফ বলেন, সাংবাদিকরা হলো জনতার বন্ধু, যেকোনো প্রতিকূল সময়ে অসহায় মানুষের পাশে থেকে তা প্রমাণ করেছে। তাই মনোহরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে আজকে কম্বল বিতরণ করা হয়েছে। প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ বলেন, আজ অনেক বেশি শীত অনুভূত হচ্ছে। ফলে ছিন্নমূল মানুষরা কষ্টে রাতযাপন করছে। তাই মনোহরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে যারা ভাসমান জীবনযাপন করছেন তাদের মাঝে কম্বল বিতরণ করা হলো। এসময় তিনি মনোহরগঞ্জের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল বিত্তবানদের আহ্বান জানান। এ সময় প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য সচিব নুরুন্নবী চৌধুরী সেলিম, প্রতিষ্ঠাতা ও বর্তমান যুগ্ম আহ্বায়ক আব্দুল গোফরান ভূঁইয়া, প্রতিষ্ঠাতা ও বর্তমান যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, , সিনিয়র সদস্য আলমগীর হায়দার, সিনিয়র সাংবাদিক আবুল খায়ের, মন্জুর রহিম রুনু, মাওঃ মাহবুব, আব্দুল ওহাব, সাইফুল ইসলাম শিমুল, ইমরান হোসেন, শহীদুল্লাহ, আবুল কালাম, আব্দুল আজিজসহ প্রমুখ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com