রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শরণখোলা সরকারি ডিগ্রি কলেজে পিঠা উৎসব : তিন লক্ষাধিক টাকার পিঠা বিক্রি

শরণখোলা আঞ্চলিক অফিস
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

শরণখোলা সরকারী ডিগ্রী কলেজে শনিবার দিনব্যপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উৎসবে তিন লক্ষাধিক টাকার বিক্রি হয়েছে। মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। শনিবার সকালে শরণখোলা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ নূরুল আলম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন,জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম কবীর, বিএনপি নেত্রী এ্যাডভোকেট ফারজানা জাহান নিপা, মোরেলগঞ্জ এসএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ছবীর আহমেদ আখন্দ, শরণখোলা সরকারী কলেজের সহকারী অধ্যাপক আলীম আল রেজা শোভন প্রমূখ। কলেজ অধ্যক্ষ বলেন, বার্গার, পিৎজা, চিকেন ফ্রাইসহ অন্যান্য বিদেশী খাবারের দাপটে বাঙ্গালীর ঐতিহ্য পিঠাপুলির কথা নতুন প্রজন্ম ভুলে যেতে বসেছে। তাই প্রতি বছরের মতো এবারও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২৮টি পিঠার স্টলে তিন লক্ষাধিক টাকার পিঠা বিক্রি হয়েছে। দিন শেষে বিক্রির পরিমাণ আরো বাড়বে বলে অধ্যক্ষ নূরুল আলম ফকির জানিয়েছেন। পিঠা উৎসবকে ঘিরে কলেজ ক্যাম্পাসে ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com