মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে খেলবেন সুনীল ছেত্রী

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সুনীল ছেত্রী। গত বছরের জুনে বিদায় বলে দিয়েছিলেন ভারতীয় ফুটবলের এই কিংবদন্তি। এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলে ফিরছেন তিনি। গত বৃহস্পতিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়েছে, ‘সুনীল ছেত্রী ইজ ব্যাক। মার্চে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ভারতীয় দলে ফিরতে চলেছেন অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি।’
আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে ২০২৫ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ আছে ভারতের। তার আগে ১৯ মার্চ মালদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তারা।
৪০ বছরের সুনীল শুধুমাত্র সেই দুটি ম্যাচের জন্য ভারতীয় দলে ফিরছেন কিনা, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি। পরবর্তীতেও খেলবেন কিনা, সেটাও স্পষ্ট করে জানায়নি ফেডারেশন। এর আগে গত বছরের ৬ জুন কলকাতার যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলে বিদায় বলেছিলেন সুনীল। আট মাসের মাথায় আবারও জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত তার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com