মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল কালিয়ায় মৌসুমি ফসলের দখলে সকল সড়ক, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা নবীনগর-বাঞ্ছারামপুর-ঢাকা চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল দশা আজ বারুনী স্নানে শেষ হচ্ছে ৪শ বছরের ঐতিহ্য জামালপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নি¤œমানের লাচ্ছা সেমাই: স্থানীয় প্রশাসন নিরব ফকিরহাটে ২৫ কেজি করে চাল পেল ৩০০ পরিবার কালিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন আগৈলঝাড়া উপজেলা থেকে কর্মস্থল ত্যাগ ফুলের শুভেচ্ছা বিনিময়

কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ শাখার আয়োজনে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মেইন বাস টার্মিনালের পাশে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে সমিতির প্রায় দুই শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। সংগঠনের কালীগঞ্জ শাখার সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামিক কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক নায়েবে আমীর এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ওলিউর রহমান। ইফতার পূর্ব আলোচনা সভাটি সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ সদস্য গণ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনাসহ দেশ ও দশের মঙ্গল কামনায় দোয়া করা হয়। আয়োজন প্রসঙ্গে প্রধান অতিথি মাওলানা ওলিউর রহমান বলেন, দেশব্যাপী বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। পবিত্র মাহে রমজানে তারা প্রতি বছরই চেষ্টা করেন সমিতির সদস্যদের নিয়ে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করার। ব্যবসায়ীদের মাঝে একতা, পারস্পারিক সুসম্পর্ক বজায় ও সাংগঠনিক নীতিমালা মেনে যেন সকলে কাজ করে সে ব্যাপারে সচেষ্ট ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সংগঠনটির যেকোন ব্যাপারে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি এ সময়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com