মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল কালিয়ায় মৌসুমি ফসলের দখলে সকল সড়ক, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা নবীনগর-বাঞ্ছারামপুর-ঢাকা চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল দশা আজ বারুনী স্নানে শেষ হচ্ছে ৪শ বছরের ঐতিহ্য জামালপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নি¤œমানের লাচ্ছা সেমাই: স্থানীয় প্রশাসন নিরব ফকিরহাটে ২৫ কেজি করে চাল পেল ৩০০ পরিবার কালিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন আগৈলঝাড়া উপজেলা থেকে কর্মস্থল ত্যাগ ফুলের শুভেচ্ছা বিনিময়

কালিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নড়াইলের কালিয়ায় খরিপ-১ মৌসুমে পাট, তিল, গ্রীষ্মকালীন মুগ আবাদ উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। কালিয়া উপজেলায় ৬৫০ জন কৃষকের মাঝে প্রতি জনকে ১ কেজি করে পাট বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, ৫৭০ জনকে তিল বীজ ১ কেজি করে ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি, ১৬০ জনকে ৫ কেজি করে গ্রীষ্মকালীন মুগ বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি করে বিতরণ করা হবে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, স.ম ওয়াহিদুজ্জামান (মিলু), পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারিবৃন্দসহ সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com